চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং ধসে পাল্লেকেলেতেও হার দেখল বাংলাদেশ, সিরিজ হাতছাড়া

তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A

ইতিহাস গড়া হল না বাংলাদেশের। শ্রীলঙ্কায় প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ থাকলেও কাজে লাগাতে পারেনি টিম টাইগার্স। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭৭ রানে হারের পর দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৬ রানের জয়ে সিরিজে টিকে থাকে। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিং ধসে ফের পরাজয় দেখে মেহেদী হাসান মিরাজের দল। ৯৯ রানে হেরে ২-১ ব্যবধানে সিরিজে হারল লাল-সবুজের দল। পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের খুঁটিনাটি দেখে নিন লাইভ ব্লগে…

২২.৩১

প্রথম দুই ম্যাচের একটি করে জিতেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটি তাই পরিণত হয়েছিল অলিখিত ফাইনালে। শেষ ম্যাচে বাংলাদেশকে ৯৯ রানে হারিয়ে টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজও নিজেদের করে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন কুশল মেন্ডিস।

শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কার

২২.২৪

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ৯৯ রানে জয়ী
টস: শ্রীলঙ্কা (ব্যাটিং)

শ্রীলঙ্কা-২৮৫/৭ (৫০)
কুশল মেন্ডিস-১২৪ (১১৪), চারিথ আশালাঙ্কা-৫৮ (৬৮), পাথুম নিশাঙ্কা-৩৫ (৪৭), হাসারাঙ্গা- ১৮* (১৪)
মিরাজ-২/৪৮, তাসকিন-২/৫১

বাংলাদেশ: ১৮৬/১০ (৩৯.৪)
হৃদয়-৫১ (৭৮), মিরাজ-২৮ (২৫), ইমন-২৮ (৪৪), জাকের-২৭ (৩৫)
আসিথা ফের্নান্দো-৩/৩৩, দুশমন্থ চামিরা-৩/৫১, ওয়েল্লাগে-২/৩৩, হাসারাঙ্গা-২/৩৫

২২.২২

Reneta

তানভীরও ফিরলেন, ৯৯ রানে হারল বাংলাদেশ
৩৯.৪ ওভারে ১৮৬ রানে থামল বাংলাদেশের ইনিংস। হাসারাঙ্গার বলে ডিপ মিড উইকেটে ফের্নান্দোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানভীর। তাতে থামে বাংলাদেশের ইনিংস। ১০ বলে ৮ রান করেন।

২২.১৮

জাকেরও ফিরলেন, বাংলাদেশ-১৮২/৯
ব্যবধানটাই কমাচ্ছিলেন জাকের আলি। ৩৯তম ওভারে এসে তাকে থামালেন আসিথা ফের্নান্দো। বোল্ড হওয়ার আগে ৩৫ বলে ২৭ রান করেন।

২২.০৮

তাসকিনও ফিরলেন, বাংলাদেশ-১৭১/৮
আসিথা ফের্নান্দোর বলে বোল্ড হয়ে ফিরলেন তাসকিন। তার আগে ৩ বলে ১ রান করেন।

২১.৫৭

তানজিমও ফিরলেন, বাংলাদেশ-১৬২/৭
৩৫তম ওভারের চতুর্থ বলে তানজিম সাকিবকে ফেরালেন দুশমন্থ চামিরা। লঙ্কান পেসারে অফস্টাম্পের বাইরের বল সাকিবের ব্যাট ছুঁয়ে যায় কুশল মেন্ডিসের গ্লাভসে। ৮ বলে ৫ রান করেন তানজিম।

২১.৪৫

ফিফটি করে ফিরলেন হৃদয়
ইনিংসটা লম্বা করতে পারলেন না তাওহিদ হৃদয়। ৭৮ বলে ৫১ রান করে দুশমন্থ চামিরার বলে বোল্ড হলেন বাংলাদেশ ব্যাটার। ১৫৩ রানে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ।

২১.২২

শামীম ফিরলেন হাসারাঙ্গার শিকার হয়ে
২৮তম ওভারের প্রথম বলে হাসারাঙ্গাকে এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন শামীম। ব্যাটে বল লাগাতে পারেননি। উইকেটরক্ষক কুশল মেন্ডিস স্টাম্প ভেঙে দেন শামীম ক্রিজে ফেরার আগেই। ১৮ বলে ১২ রান করলেন। ১২৪ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ।

২০.৫৮

মিরাজেকে ফেরালেন ওয়েল্লাগে
২১তম ওভারের শেষ বলে ওয়েল্লাগেকে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন মিরাজ। তবে বাউন্ডারি লাইনে লিয়ানেগের হাতে ধরা পড়েন। ২৫ বলে ২৮ রান করেন বাংলাদেশ অধিনায়ক। ১০৫ রানে চতুর্থ উইকেট হারাল টাইগার অধিনায়ক।

২০.৫২

বাংলাদেশের ১০০
২০তম ওভারের দ্বিতীয় বলে দুশমন্থ চামিরাকে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের শতরান পূর্ণ করেন মেহেদী মিরাজ। মিরাজ ২৬ রানে এবং হৃদয় ২৪ রানে ব্যাট করছেন।

২০.২০

বিদায় নিয়েছেন ইমন
দুনিথ ওয়েল্লাগের বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়েছেন পারভেজ ইমন। বাঁহাতি এ ওপেনার ৪৪ বলে ২৮ রান করেছেন।

২০.১০

১০ ওভার শেষে বাংলাদেশ-৫৫/২
ইমন ২৬ এবং হৃদয় ৭ রানে ক্রিজে আছেন।

২০.১০

ফিফটি পেরিয়ে বাংলাদেশ
৯ ওভার শেষে সংগ্রহ ২ উইকেটে ৫১ রান। ইমন ২৪ এবং হৃদয় ৬ রানে ক্রিজে আছেন।

১৯.৪৫

শান্ত আসলেন আর গেলেন
নামের প্রতি সুবিচার করতে পারলেন না নাজমুল হোসেন শান্ত। ৩.৫ ওভারে দুশমন্থ চামিরার বলে বোল্ড হয়ে ফিরলেন রানের খাতা খোলার আগেই। ২০ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।

১৯.৪১

তানজিদ ফিরলেন শুরুতেই
তৃতীয় ওভারে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। আসিথা ফের্নান্দোর বলে বোল্ড হয়ে ফিরলেন টাইগার ওপেনার। ১৩ বলে ১৭ রান করেন। ১৯ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ।

১৮.৫৮

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের উদ্দেশ্যে নেমেছিল বাংলাদেশ। এ ম্যাচে মেহেদী হাসান মিরাজের বাংলাদেশকে ২৮৬ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। ক্যারিয়ারে ১১তম সেঞ্চুরি তুলে নিয়েছেন উইকেটকিপার ব্যাটার কুশল মেন্ডিস।

মেন্ডিসের সেঞ্চুরি, সিরিজ জিততে বাংলাদেশের চাই ২৮৬

১৮.৫৬

বাংলাদেশকে ২৮৬ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

সংক্ষিপ্ত স্কোর
টস: শ্রীলঙ্কা (ব্যাটিং)

শ্রীলঙ্কা-২৮৫/৭
কুশল মেন্ডিস-১২৪ (১১৪), চারিথ আশালাঙ্কা-৫৮ (৬৮), পাথুম নিশাঙ্কা-৩৫ (৪৭), হাসারাঙ্গা- ১৮* (১৪)
মিরাজ-২/৪৮, তাসকিন-২/৫১

১৮.৩৬

ওয়েল্লাগেকে ফেরালেন তাসকিন
৪৭তম ওভারের পঞ্চম বলে বাংলাদেশকে সপ্তম সাফল্য এনে দিলেন তাসকিন। টাইগার পেসারের শর্ট বলে বল উড়িয়ে মারেন দুনিথ ওয়েল্লাগে। কাভারে থাকা শামীম হোসেন তালুবন্দি করেন বল। ৬ বলে ৬ রান করেন লঙ্কান অলরাউন্ডার।

১৮.৩০

মেন্ডিসকে ফেরালেন শামীম
একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি করা কুশল মেন্ডিসকে ফেরালেন শামীম। টাইগার স্পিনারের বল পুল করতে চেয়েছিলেন মেন্ডিস। এজ হয়ে বল উপরে উঠে যায়। শামীম ছুটে গিয়ে নিজেই বল তালুবন্দি করেন। ১৮ চারে ১১৪ বলে ১২৪ রান করেন মেন্ডিস।

১৮.২৮

লঙ্কানদের আড়াইশ
৪৫তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নেন কুশল মেন্ডিস। তাতে ২৫০ রানে পৌঁছায় লঙ্কানরা।

১৮.২৬

হিট আউট হয়ে ফিরলেন লিয়ানেগে
মিরাজের অফস্টাম্পের বাইরের ডেলিভারি কিছুটা পেছনে নেমে মিডউইকেটে পাঠান জানিথ লিয়ানেগে। কিন্তু এতটাই পেছনে নেমে গেছেন যে তার পা লেগে যায় স্টাম্পে। হিট আউট হয়ে ফিরলেন লিয়ানেগে। ১৭ বলে ১২ রান করেন। ২৪৯ রানে পঞ্চম উইকেট হারাল শ্রীলঙ্কা।

১৮.১৪

আশালাঙ্কাকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন তাসকিন
১১৭ বলে ১২৪ রান তুলে থামল আশালাঙ্কা ও মেন্ডিস জুটি। ৪১তম ওভারের তৃতীয় বলে মিডউইকেটে উড়িয়ে মারেন লঙ্কা অধিনায়ক। সেখানে থাকা মিরাজ বল তালুবন্দি করেন। ৬৮ বলে ৫৮ রান করেন আশালাঙ্কা।

১৮.০৮

মেন্ডিসের সেঞ্চুরি, আশালাঙ্কার ফিফটি, লঙ্কানদের দুইশ

৩৮তম ওভারে মেহেদী হাসান মিরাজের চতুর্থ বল ১ রান নিয়ে ফিফটি করেন আশালাঙ্কা। তার পরের বলে চার এবং শেষ বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন কুশল মেন্ডিস। ৯৫ বলে সেঞ্চুরির পথে ছিল ১৬টি চারের মার।
৩৮তম ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ৩ উইকেটে ২০৫ রান।

১৬.৫২

কুশল মেন্ডিসের ফিফটি
ওয়ানডে ক্যারিয়ারের ৩৬তম ফিফটি তুলে নিয়েছেন কুশল মেন্ডিস। ৫৮ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল ৭টি চারের মার।

১৬.৪০

কামিন্দুকে ফেরালেন মিরাজ
২১তম ওভারে বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। টাইগার অধিনায়কের লেন্থের ডেলিভারিতে পরাস্ত হন কামিন্দু মেন্ডিস। বল হিট করে লঙ্কান ব্যাটারের প্যাডে। আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেয়ার চেষ্টাই করেননি কামিন্দু। ২০ বলে ১৬ রান করেন। ১০০ রানে তৃতীয় উইকেট হারাল লঙ্কানরা।

১৬.১৪

নিশাঙ্কা-মেন্ডিস জুটি ভাঙলেন তানভীর
পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিসের জুটিতে ৫০ ছোঁয়া রানের পরই আঘাত হানেন বাংলাদেশি বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ১৫তম ওভারের চতুর্থ বলে সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ তুলে দিয়েছেন নিশাঙ্কা। তাতে ভেঙেছে মেন্ডিসের সঙ্গে তার ৫৬ রানের জুটি। ১৫ ওভার শেষে ২ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ৬৯ রান।

১৫.৪৮

চাপ কাটিয়ে রান তোলার চেষ্টায় শ্রীলঙ্কার
লঙ্কান ওপেনার মাদুশকা আউটের পর কিছুটা দেখে শুনেই এগোচ্ছিলেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। চাপ কাটিয়ে এবার রানে ফেরার চেষ্টা করছেন এই দুজন। পাওয়ার প্লের ১০ ওভারে এক উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৫১ রান। ২৬ বলে ২৫ রান এসেছে মেন্ডিসের ব্যাট থেকে, আর ২৮ বলে ২৪ রান করে ক্রিজে আছেন নিশাঙ্কা।

১৫.২০

মাদুশকাকে ফেরালেন তানজিম
চতুর্থ ওভারের প্রথম বলেই উইকেট পেলেন তানজিম হাসান সাকিব। একটু উঠে আসা বল ঠিকমতো খেলতে পারেননি নিশান মাদুশকা। স্লিপে শান্তকে ক্যাচ দিয়ে ৬ বলে ১ রান করে ফিরে গেলেন তিনি। লঙ্কানদের পরের ব্যাটার কুশল মেন্ডিস। ৪ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ এক উইকেটে ২১ রান।

১৪.৩৯

তাসকিনকে ফিরিয়ে সিরিজে চোখ বাংলাদেশের

১৪.৩৪

এক পরিবর্তন টাইগারদের
দ্বিতীয় ম্যাচে জয়ী একাদশে এক পরিবর্তন এনে নেমেছে টিম টাইগার্স। পেসার হাসান মাহমুদের জায়গায় খেলছেন আরেক পেসার তাসকিন আহমেদ।

১৪.৩২

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

১৪.৩০

টস
ক্যান্ডিতে তৃতীয় তথা সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে বাংলাদেশকে আগে বোলিংয়ে ডেকেছে শ্রীলঙ্কা।

১৩.৩৩

লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

১৩.০৩

তানভীর-মিরাজদের সামলাতে যে পরিকল্পনা লঙ্কানদের

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে সিরিজকলম্বোক্যান্ডিবাংলাদেশমিরাজলিটনলিড স্পোর্টসশান্তশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT