চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝালিয়ে নিতে শ্রীলঙ্কার বিপক্ষে নামছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপের উদ্দেশে বাংলাদেশ দল ঢাকা ছেড়েছে বুধবার। সেরেছে প্রথমদিনের অনুশীলন। শুক্রবার বেলা আড়াইটায় গৌহাটির বার্সাপারা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে নামবে টিম টাইগার্স। ভারতে পৌঁছানোর একদিন পরই ম্যাচ খেলতে হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের।

বৃহস্পতিবার আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে অনুশীলন সেরেছেন সাকিব-লিটন-মোস্তাফিজ। বিশ্বকাপ অভিযান শুরুর আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেয়ার শেষ সুযোগ দুটি প্রস্তুতি ম্যাচ।

আসামের মাঠে পুরো দলকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। প্রথমে পুরো দল স্ট্রেসিং করে কিছু সময় কাটায়। পরে ফুটবল খেলে শরীর গরম করতে দেখা যায়। দলকে সাথে নিয়ে সহকারী কোচ নিক পোথাস এবং অধিনায়ক সাকিবকে কথা বলতে দেখা যায়। এরপর নেটে ব্যাটিং, বোলিং করে সময় কাটায় টিম টাইগার্স।

২ অক্টোবর বাংলাদেশের পরের প্রস্তুতি ম্যাচ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে এবারের বিশ্বকাপে সাকিবরা প্রথম ম্যাচ খেলবেন। সেজন্য ৩ অক্টোবর গৌহাটি ছাড়বে বাংলাদেশ দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ-২০২৩গৌহাটিধর্মশালাবাংলাদেশভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশ এরকম হচ্ছে?

জুন ২২, ২০২৬

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

জুন ২২, ২০২৬

মালয়েশিয়ায় শ্রমবাজার চালু ও অর্থনৈতিক সহযোগিতায় প্রধানমন্ত্রীর আহ্বান

জুন ২২, ২০২৬

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারি গুড়

জুন ২২, ২০২৬

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT