চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিশাদের ‘সম্ভাবনা’ নিয়ে যা বললেন মিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ন ১৭, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টির পর ওয়ানডে সিরিজ নির্ধারণী লড়াই তৃতীয় ম্যাচে গড়িয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার সকাল ১০টায় শেষ ওয়ানডেতে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। আগেরদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাট করা লেগ স্পিনার রিশাদ হোসেন সম্পর্কে প্রশ্ন যায় বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডারের দিকে। রিশাদের মাঝে অমীত সম্ভাবনার কথা তুলে ধরে ভূয়সী প্রশংসা করেছেন মিরাজ।

অফস্পিন-অলরাউন্ডার মিরাজ বলেছেন, ‘আমাদের বাংলাদেশ দল অনেকদিন ধরে একজন লেগ স্পিনার অলরাউন্ডার খুঁজছিল। যে জিনিসটা রিশাদের মধ্যে আছে। মনে করি ওর অনেক দেয়ার বাকি আছে, শেখার বাকি আছে। কারণ মাত্র ওর ক্যারিয়ার শুরু হয়েছে।’

‘ও যত ম্যাচ খেলবে ক্যারিয়ারের জন্য ভালো হবে, অভিজ্ঞতা তত বাড়বে। আর একজন লেগ স্পিনারের জন্য কাজটা অত সহজ না। দেশের ভিতর এবং বাইরে বলের উপর অনেক নিয়ন্ত্রণ থাকতে হয়, যে জিনিসটা ওর মধ্যে আছে আমি দেখেছি। অনেক উন্নতি হয়েছে, সুতরাং ওকে যদি আমরা দেখাশুনা করতে পারি, ও দেশের জন্য অনেক বড় একটি সম্পদ হবে।’

‘রিশাদ ব্যাটিং করতে পারে, সেটা আমাদের জন্য অনেক বড় একটি সুবিধা। টি-টুয়েন্টিতে ভালো একটি ইনিংস খেলেছে। সবচেয়ে বড় কথা বড় শট খেলতে পারে, সে সামর্থ্য আছে। যদি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারে, তাহলে দীর্ঘদিন সার্ভিস দিতে পারবে।’

সোমবার ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল। প্রথম দুই ম্যাচ ১-১ সমতায় থাকায় শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী।

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রামবাংলাদেশমিরাজরিশাদলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিকেএসপির সাবেক মহাপরিচালক কর্নেল লতিফের মৃত্যুতে বিসিবির শোক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

দেশে ভারতীয় ছবি আনতে একাই লড়াইয়ের ঘোষণা মামুনের

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা: ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের গণসংযোগ ও পথসভা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT