চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্য যা ছিল, জানালেন শান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ন ০১, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে হারের ব্যাখ্যায় নাজমুল হোসেন শান্ত শোনালেন পুরনো বাণী। টপঅর্ডার ব্যাটাররা দায়িত্ব নিলে দলীয় সংগ্রহটা ২৫০-২৬০ হতে পারতো বলে মনে করেন বাঁহাতি ব্যাটার। দলের প্রাথমিক লক্ষ্যটাও ছিল এমন।

বৃহস্পতিবার দিবারাত্রির ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৪২.৪ ওভারে শান্তর ৮৯ রানের ইনিংসের পর ১৬৪ রানে টাইগাররা গুটিয়ে যায়। জবাবে সাদিরা সামারাবিক্রমের ৫৪ এবং চারিথ আসালাঙ্কার অপরাজিত ৬২ রান হতাশ হতে দেয়নি শ্রীলঙ্কান সমর্থকদের। ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

ম্যাচে লড়াই করার মতো পুঁজি না পাওয়া নিয়ে ২৫ বর্ষী শান্ত বললেন, ‘আমরা পুরো ৫০ ওভার ব্যাট করতে পারলে ফলটা এমন নাও হতে পারতো। আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল ২৫০-২৬০ রান করা।’

‘নতুন বলে ব্যাটিং করাটা বেশ সহজ ছিল, কিন্তু বল পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে তা কঠিন হতে থাকে। এই উইকেটে রান তোলা খুব বেশি সহজ ছিল না, কিন্তু টপঅর্ডারে একটা ভালো জুটি হতে পারতো। আমাদের আরও ভালো ব্যাটিং করা উচিৎ ছিল। সেটি আমরা করতে পারিনি। পরের ম্যাচে এই ভুলগুলো করতে চাই না।’

শ্রীলঙ্কার পাল্লেকেলে ছেড়ে শুক্রবার পাকিস্তানের বিমান ধরছে বাংলাদেশ। লাহোরে ৩ সেপ্টেম্বর আফগানিস্তানকে হারাতেই হবে ‘সুপার ফোর’ রাউন্ডে খেলার আশা টিকিয়ে থাকতে। সাকিব আল হাসানের দলের তারপরও থাকবে শঙ্কা, যদি আফগানরা শ্রীলঙ্কাকে হারিয়ে বসে পরে তাহলে রানরেট চিন্তার কারণ হয়ে দাঁড়াবে টিম টাইগার্সের।

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপপাল্লেকেলেবাংলাদেশ-শ্রীলঙ্কালিড স্পোর্টসশান্তসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৪তম বিসিএসে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪ হাজার ১৩৬ জন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধান উপদেষ্টার শেষ ঘণ্টা!

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ইয়ারকির ব্যঙ্গাত্মক ভিডিও দেখলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

গাজায় ফুটবল স্টেডিয়াম করার প্রতিশ্রুতি ফিফার

ফেব্রুয়ারি ২০, ২০২৬

শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন প্রিন্স অ্যান্ড্রু

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT