চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টুর্নামেন্টে ম্যাচ খেলতে আসিনি, চ্যাম্পিয়ন হতে এসেছি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ন ১৪, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগে জাকের আলী অনিক-তাসকিন আহমেদরা চ্যাম্পিয়ন হওয়ার কথা বলে গেছেন দৃঢ় কণ্ঠে। হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের জয়ে টুর্নামেন্ট শুরু করে লিটন দাসের বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হয়ে পরে বড় ধাক্কাই খেয়েছে টিম টাইগার্স। লঙ্কানদের কাছে হেরে সুপার ফোরে খেলার পথ কঠিন হলেও আশা ছাড়ছে না বাংলাদেশ।

সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে আগে ব্যাটে নেমেছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলতে পারে। জবাবে ৩২ বল ও ৬ উইকেট হাতে রেখে জয়ে নোঙর করে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার সঙ্গে ৬ উইকেটের হারে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে নেট রানরেট। আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ- প্রত্যেকের পয়েন্ট ২। কিন্তু নেগেটিভ নেট রানরেটের কারণে (‍‍-০.৬৫০) লিটনের দল ‘বি’ গ্রুপে টেবিলে তিনে আছে। প্রথম দুইয়ে থাকা আফগান ও লঙ্কার নেট রানরেট +৪.৭০ ও +২.৫৯৫।

বাজে হারের পর বাংলাদেশের প্রতিনিধি হয়ে কথা বলেন জাকের। ২৭ বর্ষী মিডল অর্ডার ব্যাটার বলেছেন, ‘আশা ছাড়ার কোন প্রশ্নই আসে না। আমরা ম্যাচ জেতার জন্যই খেলব। এই ম্যাচেও জেতার মানসিকতা নিয়ে আসছি। পরের ম্যাচেও আসব। এছাড়া আর উপায় নাই। আমরা তো টুর্নামেন্টে শুধু ম্যাচ খেলার জন্য আসিনি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। এক ম্যাচ হারলেই ড্রপ করা যাবে না। পরের ম্যাচও জেতার জন্য যাব।’

ব্যাটিংয়ের সময় বাতাসের বেশ প্রভাব ছিল, দাবি জাকেরের। বলেছেন, ‘এটা মাথায় রাখতে হয়। দুই পাশে মারা যায় না। এক পাশে গ্রাউন্ডে বেশি খেলতে হয়। আরেক পাশে মারা যায় যে সাইডে বাতাস। আসলে এক কথা বারবার হয়ে যাচ্ছে। টপঅর্ডারের কথা। ওদের বেশি ব্লেইম দেয়া হয়ে যাচ্ছে। ভালো শুরু হলে এগুলা ঝুঁকিপূর্ণ মনে হতো না। যেহেতু হাতে এত উইকেট ছিল না, একটা সংগ্রহের জন্য এত ঝুঁকি নেয়া যাবে না।’

আগামী মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। সুপার ফোরে যাওয়ার আশা ধরে রাখতে তাদের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই লাল-সবুজদের। এর বাইরে তাকিয়ে থাকতে হবে আফগান-লঙ্কা ম্যাচের দিকেও।

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানএশিয়া কাপবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কাসংযুক্ত আরব আমিরাত
শেয়ারTweetPin

সর্বশেষ

মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে: আইনমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আ.লীগ অফিস উন্মুক্ত ঘোষণার কয়েক ঘণ্টা পর আবারও আগুন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ইমরান খানের পরিবারের গুরুতর অভিযোগ নাকভির কর্মকাণ্ডে

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষা খাতে শুধু হাই জাম্প নয়, পোল ভল্ট জাম্প দিতে হবে: শিক্ষামন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT