চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার ফোরে খেলতে সমীকরণ আছে কিছু বাকি বাংলাদেশের?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
Bangladeshi cricketer celebrates after taking a wicket during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপে প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ, পরের ম্যাচেই অবশ্য ধাক্কা আসে। শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর শঙ্কা জাগে টুর্নামেন্ট থেকে ছিট যাওয়ার। সবশেষ আফগানিস্তানের সঙ্গে জয়ের পর সুপার ফোরে ওঠার লড়াইয়ে এখনও টিকে আছে বাংলাদেশ। লাল-সবুজদের সেজন্য তাকিয়ে থাকতে হচ্ছে শ্রীলঙ্কা-আফগান ম্যাচের দিকে। যে ম্যাচে লঙ্কানরা জিতলে সুপার ফোর উঠে যাবে বাংলাদেশ। আর আফগানিস্তান জিতে গেলে আসবে নেট রানরেটের জটিল হিসাব-নিকাশ, যেখানে বেশ পিছিয়ে টিম-টাইগার্স।

সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার রাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপপর্বের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নেমেছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ গড়ে টিম টাইগার্স। জবাবে ২০ ওভারে ১৪৬ রানে সব উইকেট হারিয়ে থামে আফগানিস্তান। ৮ রানে জেতে লিটন দাসের দল।

আফগানিস্তানকে হারিয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব শেষ করেছে বাংলাদেশ। এক ম্যাচ কম খেলা আফগানিস্তানকে টপকে আপাতত পয়েন্ট তালিকার দুইয়ে উঠেছে বাংলাদেশ। ২ ম্যাচে দুটি জয় পাওয়া শ্রীলঙ্কার পয়েন্টও ৪। তবে শ্রীলঙ্কা নেট রানরেটের হিসেবে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে, আবার তারা একটি ম্যাচ কমও খেলেছে। শ্রীলঙ্কার নেট রানরেট (+১.৫৪৬), বাংলাদেশের (-০.২৭০)। আফগানিস্তানের নেট রানরেট (‍+‍২.১৫০)।

শেষ ম্যাচে শ্রীলঙ্কা জিতে গেলে নেট রানরেট বাধা হবে না বাংলাদেশের। ম্যাচটি পরিত্যক্ত হলেও বাংলাদেশই উঠে যাবে সুপার ফোরে। কিন্তু আফগানিস্তান জিতলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে যাবে সুপার ফোরে। তখন বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে আলাদা করা হবে নেট রানরেটের ভিত্তিতে।

এই হিসেবে বেশ এগিয়ে লঙ্কান দল। গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান আগে ব্যাট করে ২০০ করলে, রানতাড়ায় ১২৮ করতে পারলেই শেষ চারে যাবে শ্রীলঙ্কা। আফগানরা ১৫০ করলে শ্রীলঙ্কার ৮৪ করলেই চলবে। আর শ্রীলঙ্কা আগে ব্যাট করলে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে আফগানিস্তানকে জিততে হবে ১১ থেকে ১২ ওভারের মধ্যে।

সুপার ফোরে খেলতে বাংলাদেশের ঝুলিতে তাই কিছু সমীকরণ অবশিষ্ট আছেই। তবে সেটা মেলানোর সুযোগ লিটনের দলের হাতে নেই। সমীকরণের জন্য সর্বাঙ্গেই তাকি থাকতে হচ্ছে গ্রুপের অন্য প্রতিপক্ষের দিকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানএশিয়া কাপবাংলাদেশরশিদলিটনলিড স্পোর্টসশ্রীলঙ্কাসংযুক্ত আরব আমিরাত
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬

ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ছাড়লেন বন কর্মকর্তা

আগস্ট ৭, ২০২৬

এআই কি সত্যিই ‘ভাবে’ বা ‘বোঝে’? সতর্ক থাকার পরামর্শ গবেষকদের

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT