চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকার সামনে ১০৬ রানের সংগ্রহ টাইগ্রেসদের

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাটে নেমে ১০৬ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারির ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ পায় টিম টাইগ্রেস।

সংযুুক্ত আরব আমিরাতের দুবাইয়ে টসে জিতে আগে ব্যাটিং বেছে নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটে নেমে শুরুটা একদমই ভালো হয়নি লাল-সবুজদের।

প্রথম ওভারের দ্বিতীয় বলেই আউট হয়ে ফিরে যান দিলারা আক্তার। মারিজানে ক্যাপের করা বলে প্রোটিয়া উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন টাইগ্রেস ওপেনার। ২ বলে শূন্য রানে ফিরেছেন তিনি।

পাওয়ার প্লে-তেও খুব বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ৬ ওভার শেষে এক উইকেট হারিয়ে টাইগ্রেসদের সংগ্রহতে জমা হয় ২১ রান। পেস অলরাউন্ডার অ্যানেরি ডারকসেনের করা অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে মিডউইকেটে ক্যাচ দেন সাথী রাণী। দলীয় ৩৬ রানে আউট হয়ে ফিরে যান এই ওপেনার। একটি করে চার ও ছক্কার মারে ৩০ বলে ১৯ রান আসে তার ব্যাট থেকে।

নিগার সুলতানা জ্যোতি ও সোবহানার ব্যাটে এগোতে থাকে বাংলাদেশ। ৩৬ রানে দিলারার উইকেট হারানোর পর এই জুটি আসে ৩১ রান। জ্যোতি-সোবহানার ৪৫ রানের জুটি ভেঙে আউট হন সোবহানা। ননকুলুলেকো ম্লাবার বলে ৪৩ বলে ৩৮ রান করে ফিরলেন তিনি। এ যাত্রায় তিনি ৪টি চারের মার মারেন। তাতে শেষপর্যন্ত তিন উইকেট হারিয়ে ১০৬ রানে থামে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্যোতিবাংলাদেশমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসসাউথ আফ্রিকাসাথী রাণীসোবহানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT