চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজানের ৯৫, শিরোপা জিততে বাংলাদেশের পুঁজি ২৬৯

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে শুরুটা ভালো ছিল না বাংলাদেশ। শেষদিকে রিজান হোসেন-কালাম সিদ্দিকের ফিফটিতে ভর করে লড়াকু পুঁজি দাঁড় করিয়েছে টাইগার যুব দলটি। প্রোটিয়াদের ২৭০ রানের লক্ষ্য দিয়েছে লাল-সবুজ বাহিনী।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে রোববার শিরোপামঞ্চে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক মোহাম্মেদ বুলবুলিয়া। ব্যাটে নেমে ৫ উইকেটে ২৬৯ সংগ্রহ গড়ে বাংলাদেশ।

শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতে আসে ৪১ রান। জুটি ভেঙে ১৬ রানে রিফাত বেগ আউট হন। চাপে পড়ে জুনিয়র টিম টাইগার্স দল। ২১ রান করা আরেক ওপেনার জাওয়াদ ফিরে গেলে চাপ বাড়ে। বেশিক্ষণ টিকে থাকতে পারেননি অধিনায়ক অজিজুল হাকিমও। তার ব্যাটে আসে ৭ রান।

Banglabid

এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কালাম সিদ্দিকি ও রিজান হোসেনের জুটিতে বড় সংগ্রহের দিকে ছুটতে থাকে। ১১৭ রানের জুটি ভেঙে কালাম ৬৫ করে আউট হন, ৬ চার তার ইনিংসে। অন্যপ্রান্ত থেকে সেঞ্চুরির দিকে ছুটছিলেন রিজান। শেষপর্যন্ত ৯৬ বলে ৯৫ করে রানআউট কাটা পড়েছেন। ১০ চারের ইনিংস তার।

শেষদিকে উইকেটরক্ষক-ব্যাটার আব্দুল্লাহর ৫ চারে ২৯ বলে ৩৮ রানের ক্যামিও ও সামিউন বশিরের ৮ বলে ১৩ রানের ইনিংসে ৫ উইকেটে ২৬৯ রানের পুঁজি গড়ে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজআজিজুলবাংলাদেশরিজানসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT