চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দলীয় পারফরম্যান্স হচ্ছে না, ব্যক্তিগত হচ্ছে’

চট্টগ্রাম টেস্টের আগে বললেন তাইজুল ইসলাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে হেরেছে বাংলাদেশ। মিরপুরে ভরাডুবির পর টাইগার দলের নজর এখন চট্টগ্রাম টেস্টে। ঘুরে দাঁড়াতে হলে ব্যক্তিগত পারফরম্যান্সের সঙ্গে দলীয় পারফরম্যান্সও ভালো করতে হবে। তবেই সাফল্য আসবে, বললেন মিরপুরে দুই ইনিংসে ৮ উইকেট পাওয়া স্পিনার তাইজুল ইসলাম।

চট্টগ্রামে মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ-সাউথ আফ্রিকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি। সকাল ১০টায় শুরু হবে মাঠের লড়াই। কোচ বা অধিনায়ক নন, আগেরদিন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এলেন বাঁহাতি অভিজ্ঞ স্পিনার তাইজুল। বললেন দল হিসেবে ভালো করার প্রয়োজনীয়তার কথা।

‘প্রত্যেকটা ম্যাচ আসা মানেই আরেকটা সুযোগ। আমার কাছে মনে হয় এখন আরও একটা সুযোগ আছে ব্যাটারদের কাছে। সত্যি কথা বলতে আমাদের দলীয় পারফরম্যান্স হচ্ছে না, কিন্তু ব্যক্তিগতভাবে একেক জন খেলোয়াড় কিন্তু একেক ম্যাচে ভালো খেলছে। দলীয়ভাবে একটা ম্যাচে যদি ২-৩টা ভালো পার্টনারশিপ দিতে পারি, দু-একজন সেঞ্চুরি, দু-একজন যদি ফিফটির কাছে যেতে পারি, হয়তবা আমাদের টার্গেট অনেক বড় হবে।’

‘তবে সবাই আসলে মনেপ্রাণে এমন পারফরম্যান্স করতে চাচ্ছে এবং কঠিনভাবে অনুশীলনও চালিয়ে যাচ্ছে, আসলে কোনো কারণে হয়ত হচ্ছে না। তবে এই ম্যাচে আমরা ভালো কিছু করার চেষ্টা করছি।’

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই টেস্টের সিরিজে প্রথমটিতে নাজমুল হোসেন শান্তর দলকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০তে লিড নিয়েছে এইডেন মার্করামের সফরকারী সাউথ আফ্রিকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম টেস্টতাইজুলবাংলাদেশলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT