চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারনেট বন্ধে বাংলাদেশের অবস্থান ৫ নম্বরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
মোবাইল ফোনে একজন নারী অনলাইনে তথ্য খুঁজছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের যেসব দেশে সরকার গত বছর ইন্টারনেট বন্ধ করে দিয়েছে সেই তালিকায় বাংলাদেশের অবস্থান ৫ নম্বরে।

নিউইয়র্কভিত্তিক ডিজিটাল রাইটস নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘অ্যাক্সেস নাও’ এর এক প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।

প্রতিবেদনে জানা যায়, ২০২২ সালে বাংলাদেশ সরকার মোট ছয়বার ইন্টারনেট বন্ধ করেছে এবং বিরোধী দল বিএনপির রাজনৈতিক কর্মসূচির সময়ে ‘নিয়ন্ত্রণের হাতিয়ার’ হিসেবে তা করা হয়েছে। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের বিভাগীয় শহরে অনুষ্ঠিত বিএনপির গণসমাবেশের আগে ইন্টারনেট সেবা বন্ধ বা গতি কমিয়ে দেয়ার অভিযোগ পাওয়া যায়। যদিও সরকার বলছে, বাংলাদেশে গত কয়েক বছরে সরকারি নির্দেশনায় ইন্টারনেট বন্ধের ঘটনা ঘটেনি।

Banglabid

গত বছর বিশ্বের ৩৫ দেশে সরকারিভাবে রেকর্ড ১৮৭ বার ইন্টারনেট বন্ধের ঘটনা ঘটেছে। এরমধ্যে ৩৩টি দেশে ২০১৬ সাল থেকে এই ঘটনা ধারাবাহিকভাবে ঘটছে।

তালিকার এক নম্বরে আছে প্রতিবেশী দেশ ভারত। মোদী সরকার মোট ৮৪ বার ইন্টারনেট বন্ধ করেছে, যার মধ্যে কাশ্মীরেই করেছে ৪৯ বার। ২য় স্থানে রয়েছে যুদ্ধকবলিত ইউক্রেন, তিনে ইরান ও মিয়ানমারের অবস্থান চতুর্থ নম্বরে।

এই প্রতিবেদনটি এমন সময়ে প্রকাশিত হলো, যখন স্বাস্থ্যমন্ত্রী মেডিকেল ভর্তি পরীক্ষার সময় ইন্টারনেটের স্পিড কমিয়ে দেয়ার কথা বলেছেন। তিনি বলেছেন ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হবেই, এটা কোনোভাবেই ঠেকানো যাবে না। তাই পরীক্ষার্থীদের দ্রুত প্রশ্ন পাওয়া এড়াতে ইন্টারনেটের গতি কমিয়ে দিতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারনেটইন্টারনেট বন্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজনৈতিক পরিবর্তনেও বদলায়নি আশি পেরোনো বৃদ্ধার ভাগ্য, জমি দখলের অভিযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

বিদ্যুৎ সঙ্কটের কারণে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

আগস্ট ১৫, ২০২৬

বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়?

আগস্ট ১৫, ২০২৬

‘অ্যানি’র বোন বেণি!

আগস্ট ১৫, ২০২৬
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে মোট ভর্তি ২৩ হাজার

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT