চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালের আগে মিরপুরে সূরের মূর্ছনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার বিপিএল ফাইনাল শুরুর আগে শের-ই-বাংলা স্টেডিয়াম মাতালেন দেশের জনপ্রিয় ব্যান্ডশিল্পীরা। কনসার্ট শুরু হয় মাকসুদের গান দিয়ে। পরে ওয়ারফেজ ও নগর বাউলের জেমস সুরের ঝংকার তোলেন।

জেমসের গানে উন্মাতাল হয়ে ওঠে গ্যালারি। শুরুতেই ‘কবিতা’ গানে সূরের মূর্ছনা ছড়ান স্টেডিয়ামে।

কোভিড-১৯ আঘাত হানার পর থেকে বিপিএলের উদ্বোধনী কিংবা সমাপনী অনুষ্ঠান থেকে সরে আসে বিসিবি। এবার নবম আসরেও ছিল না শুরুর আনুষ্ঠানিকতা। তবে ফাইনালের বিকেলে মিরপুর স্টেডিয়ামে আসা দর্শকদের বিনোদন দেয়ার চেষ্টা করেছে বিসিবি।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শিরোপার দ্বৈরথে নামবেন মাশরাফী-ইমরুল। দুজনের সামনেই বড় অর্জনের হাতছানি।

বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী, নেতৃত্ব দিয়ে আটটির মধ্যে চারটি শিরোপা জিতিয়েছেন দলকে। ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে দু’বার, কুমিল্লা ও রংপুর রাইডার্সকে এনে দিয়েছেন একটি করে ট্রফি।

ইমরুলের অধীনে দু’বার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। তৃতীয়বারের হাতছানি তার সামনে। আর কুমিল্লা অপেক্ষায় চতুর্থ শিরোপা ঘরে তোলার।

Reneta

জিতলে পঞ্চম শিরোপাজয়ী অধিনায়ক হবেন মাশরাফী, আর সিলেট বিপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হবে। ফাইনালে কখনো হারেনি কুমিল্লা। তেমনি মাশরাফীও যতবার ফাইনাল খেলেছেন, শিরোপা উঁচিয়ে ধরেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লাফাইনালবাংলাদেশ প্রিমিয়ার লিগবিপিএল-২০২৩লিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT