চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসানের ৫ উইকেট, পরাজয়ে সিরিজ শুরু লিটনদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৩ পূর্বাহ্ণ ২৯, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার হাসান উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সামনে দুইশতাধিক রানের বড় চ্যালেঞ্জ দাঁড় করিয়ে বল হাতে দারুণ করেছেন হাসান আলি। পাকিস্তান পেসারের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ। জয় দিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে সিরিজ শুরু পাকিস্তানের।

৩.২ ওভারে ৩০ রানে ৫ উইকেট নিয়েছেন হাসান আলি। এর আগে ৫১ টি-টুয়েন্টিতে তার সেরা বোলিং ফিগার ছিল ১৮ রানে ৪ উইকেট। ক্যারিয়ারসেরা বোলিং করে ম্যাচসেরা হয়েছেন পাকিস্তান পেসার।

তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে পাকিস্তান। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২০১ রান করে স্বাগতিক দল। জবাবে নেমে ১৯.২ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

Banglabid

বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন লিটন দাস। টাইগার অধিনায়কের ব্যাট থেকে আসে ৪৮ রান। ৩০ বলের ইনিংসটিতে ছিল একটি চার ও তিনটি ছক্কার মার। একটি চার ও তিনটি ছক্কায় ২১ বলে ৩৬ রান করেন জাকের আলি অনিক। দুটি চার ও তিন ছক্কায় ১৭ বলে ৩১ রান আসে তানজিদের ব্যাট থেকে। ২২ বলে ১৭ রান করেন তাওহীদ হৃদয়। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

হাসানের ৫ উইকেটের পাশাপাশি শাদাব খান নেন দুই উইকেট। খুশদিল শাহ, সালমান আঘা ও ফাহিম আশরাফ নেন একটি উইকেট।

এর আগে লাহোরে বল হাতে দারুণ শুরু পায় বাংলাদেশ। ৫ রানে পাকিস্তানের দুই ওপেনার সাইম আইয়ুব ও ফখর জামানের উইকেট তুলে নেয় টিম টাইগার্স। তৃতীয় উইকেটে মোহাম্মদ হারিস ও সালমান আঘার জুটিতে দারুণভাবে চাপ কাটিয়ে ওঠে পাকিস্তান। এই জুটিতে আসে ৪৮ রান।

Reneta

সপ্তম ওভারে হারিস ফিরে গেলে জুটি ভাঙে। চারটি চার ও এক ছক্কায় ১৮ বলে ৩১ রান করেন তিনি। চতুর্থ উইকেটে হাসানকে নিয়ে আরও ৬৫ রান যোগ করেন সালমান। ১১তম টি-টুয়েন্টিতে নেমে পূর্ণ করেন ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। আটটি চার ও এক ছক্কায় ৩৪ বলে ৫৬ রান করে আউট হয়ে ফিরে যান পাকিস্তান অধিনায়ক। সালমানের ক্যারিয়ারসেরা ইনিংস এটি। আগে সর্বোচ্চ ৫১ রান করেছিলেন তিনি।

১১৮ রানে চতুর্থ উইকেট হারানোর পর হাসান নাওয়াজ ও শাদাব খান যোগ করেন আরও ২১ রান। ১২তম ওভারের শেষ বলে নাওয়াজ ফিরে যান দুটি চার ও চারটি ছক্কায় ২২ বলে ৪৪ রান করে। ১৭তম ওভারে ষষ্ঠ উইকেট হারায় পাকিস্তান। খুশদিল শাহ ফিরে যান ৫ রান করে।

ফাহিম আশরাফকে নিয়ে আরও ৫০ রান যোগ করেন শাদাব খান। দলীয় দুইশ রান পূর্ণ করে ইনিংসের ১ বল বাকি থাকতে ফিরে যান শাদাব। পাঁচটি চার ও দুটি ছক্কায় ২৫ বলে ৪৮ রান করেন। পরে ফাহিম ও হাসান আলি ইনিংস শেষ করেন।

বাংলাদেশ বোলাদের মধ্যে শরিফুল ইসলাম দুই উইকেট নেন। শেখ মেহেদী, হাসান মাহমুদ, তানজিম সাকিব, রিশাদ হোসেন ও শামীম পাটোয়ারি নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তানলাহোরলিটনলিড স্পোর্টসশরিফুলসালমানহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

আগস্ট ১৩, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

১৫ আগস্ট: নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার

আগস্ট ১৩, ২০২৬

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নতুন নীতিমালা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT