চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের আউট নিয়ে রাওয়ালপিন্ডি পুলিশের সচেতনতামূলক বার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ন ১৪, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডেতে সালমান আলি আঘার বিতর্কিত রান আউট নিয়ে আলোচনা থামছেই না। কেউ এটাকে আইনসিদ্ধ বলছেন, আবার কেউ বলছেন ক্রিকেটীয় চেতনার বিরোধী। তবে সালমানের রান-আউট শুধু এই তর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং এ নিয়ে সচেতনতামূলক প্রচার তৈরি করেছে রাওয়ালপিন্ডি ট্রাফিক পুলিশ।

রাওয়ালপিন্ডি পুলিশ তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচের একটি মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছে, ‘রাস্তা হোক বা খেলার মাঠ, নিরাপদ থাকতে হলে অন্যের ওপর কম, নিজের ওপর বেশি ভরসা করুন। আপনার নিজ দায়িত্ব এবং সতর্ক আচরণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

Whether on the road or on the playing field, safety begins with personal responsibility.

Trust yourself, stay alert, and make wise decisions to keep yourself and others safe.#SafePunjab #trafficawareness #RoadSafety #StayAlert pic.twitter.com/m3gGu1qFWh

— City Traffic Police, Rawalpindi (@ctprwp) March 13, 2026

ইনিংসের ৩৯তম ওভারের চতুর্থ বলে রিজওয়ানের শটে বল যায় মিরাজের দিকে। মিরাজ সেটি পা দিয়ে আটকান। এ সময় নন-স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটার সালমান ক্রিজের বাইরে ছিলেন। বলটি তাদের দুজনের পায়ের কাছেই ছিল। সালমান বলটি মিরাজের হাতে দিতে একটু ঝুঁকেছিলেন। তবে সালমান বল ধরার আগেই মিরাজ বল নিয়ে স্টাম্পে মারেন এবং রানআউটের আবেদন করেন। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে গেলে দেখা যায়, সালমান ক্রিজের বাইরে ছিলেন।

আউট মেনে নিতে পারেননি সালমান, মাঠেই অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি। হেলমেট এবং গ্লাভস ছুঁড়ে মারেন। এ ঘটনাকে কেন্দ্র করে লিটন দাসের সঙ্গে তর্কও হয় তার। পরিস্থিতি শান্ত করেন রিজওয়ান। তবে সহজে রাগ থামেনি সালমানের। মাঠ ছেড়ে বাউন্ডারি সীমানা পার হওয়ার পর আরও একদফা হেলমেট এবং গ্লাভস ছুড়ে মারেন এই ব্যাটার।

গ্লাভস-হেলমেট ছুড়ে মারার ঘটনায় সালমানকে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে এই ব্যাটারের নামের পাশে। গত দুই বছরের মধ্যে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেয়েছেন সালমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিওয়ানডে সিরিজপাকিস্তানবাংলাদেশমিরপুরমিরাজরাওয়ালপিন্ডি পুলিশলিড স্পোর্টসসালমান
শেয়ারTweetPin

সর্বশেষ

সালমানের আউট নিয়ে রাওয়ালপিন্ডি পুলিশের সচেতনতামূলক বার্তা

মার্চ ১৪, ২০২৬

কারা আসলেন নোয়াবের নেতৃত্বে?

মার্চ ১৪, ২০২৬
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলে বাধ্য হলো যুক্তরাষ্ট্র

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলে বাধ্য হলো যুক্তরাষ্ট্র

মার্চ ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হাদি হত্যাকাণ্ডের দুই আসামিকে পালাতে ‘সহায়তাকারী’ পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

মার্চ ১৪, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে চোট, দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

মার্চ ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT