মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও। এতে অনিশ্চয়তা দেখা দিয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে।
সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছানোর কথা পাকিস্তানের। একদিন অনুশীলন সেরে ১১ মার্চ প্রথম ওয়ানডে এবং সিরিজের পরের দুই ম্যাচ ১৩ ও ১৫ মার্চ গড়ানোর কথা। তবে আঞ্চলিক অস্থিরতার কারণে পাকিস্তান দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার।
সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি বলেছে, ‘ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা বা নিরাপত্তাজনিত ঝুঁকি না থাকলেই কেবল পাকিস্তান দল বাংলাদশ সফর করবে। ফলে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করতে বিলম্ব হচ্ছে।’
বাংলাদশ সফরের আগে দলে একগাদা পরিবর্তন আনার চিন্তা করছে পিসিবির নির্বাচক কমিটি। মূলত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখেই মূলত দলে পরিবর্তন আনা হতে পারে।







