চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফটি করে ফিরে গেলেন মুমিনুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে মধ্যাহ্ন বিরতির পর ফিফটি পেয়েছেন মুমিনুল হক। ফিফটির পরপরই অবশ্য খুররাম শাহজাদের বলে বোল্ড হয়ে গেছেন তারকা বাঁহাতি ব্যাটার। তার ক্যারিয়ারের ১৯তম ফিফটি।

ফিফটি করতে মুমিনুল বল খেলেছেন ৭৫টি। এর মধ্যে পাঁচটি বাউন্ডারির মার রয়েছে। ফিফটির পরের ওভারে খুররামের বলে বোল্ড হয়েছেন। সকালে ফিরে গেছেন জাকির হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৫৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছে। ওপেনার সাদমান ইসলাম ১৩২ বলে ৫৭ এবং মুশফিকুর রহিম শূন্য রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে বাংলাদেশ এখনও ৩০১ রানে পিছিয়ে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বুধবার টসে জিতে পাকিস্তানকে ব্যাটের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক শান্ত। ম্যাচের দ্বিতীয় দিন ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ডাবল সেঞ্চুরি থেকে ২৯ রান দূরে ছিলেন রিজওয়ান (১৭১*)। তার ব্যক্তিগত মাইলফলকের জন্য অপেক্ষা করেননি শান মাসুদ। সেঞ্চুরি করেছেন সৌদ শাকিলও (১৪১)। দ্বিতীয় দিনের শেষবেলায় বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খুররামপাকিস্তানবাংলাদেশমুমিনুলরাওয়ালপিন্ডিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীর নেপাল সফর স্থগিত

মে ৯, ২০২৬

ঘরের মাঠেও চেলসির কাছে পয়েন্ট হারাল লিভারপুল

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেনের ড্রোনে কিশোরগঞ্জের রিয়াদের মৃত্যু, রাশিয়ান পাসপোর্টের স্বপ্নভঙ্গ

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT