চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেখে নিন বাংলাদেশসহ অন্যান্য দেশের বাকি টেস্টের সূচি

টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার পুরুষ বিশ্বকাপ ট্রফি হাতে, শহর পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ সালে লর্ডসে আইসিসি চ্যাম্পিয়নশিপের ফাইনাল গড়াবে। পূর্ব নির্ধারিত এ ফাইনালে যাবে দুটি দল যারা জয়ের শতাংশে টেবিলে সবার চেয়ে এগিয়ে থাকবে। এ চ্যাম্পিয়নশিপের বাকি অংশের সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

পয়েন্ট টেবিলের সাতে আছে বাংলাদেশ এবং সবশেষ পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে দলটি। পাঁচ ম্যাচ খেলা বাংলাদেশের জয় দুটি এবং হার তিনটিতে। টাইগারদের পয়েন্ট ২১ হলেও জয়ের শতাংশ ৩৫.০০। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজ শেষে সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে টিম টাইগার্স। ১৯ তারিখ চেন্নাইয়ে প্রথম টেস্ট এবং ২৭ তারিখ কানপুরে গড়াবে দ্বিতীয়টি।

বাংলাদেশের পরবর্তী সিরিজ প্রোটিয়াদের বিপক্ষে খেলার কথা থাকলেও এখনও সূচি নির্ধারিত হয়নি। তবে নভেম্বর এবং ডিসেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজে দুটি ম্যাচ দিয়ে বাংলাদেশের এবারের চ্যাম্পিয়নশিপের আসর শেষ হবে। ২২ নভেম্বর  নর্থসাউন্ডে প্রথম টেস্ট এবং ৩০ নভেম্বর কেনসিংটন ওভালে গড়াবে দ্বিতীয় টেস্ট।

টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে সবার উপরে অবস্থান ভারতের। দলটি এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে ছয় জয় ও দুই হারে ৭৪ পয়েন্ট অর্জন করেছে। জয়ের শতাংশ ৬৮.৫২ হওয়ায় সবার উপরে তাদের অবস্থান। ভারত আরও ১০টি ম্যাচ খেলবে যার প্রথম দুটি বাংলাদেশে বিপক্ষে। টাইগারদের বিপক্ষে সিরিজ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তিন টেস্ট। অক্টোবরের ১৬ তারিখ থেকে শুরু হয়ে শেষ হবে নভেম্বরের ৫ তারিখে। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে পাঁচটি ম্যাচ খেলবে ভারত। নভেম্বরের ২২ তারিখ থেকে শুরু হয়ে জানুয়ারির ৭ তারিখে শেষ হবে।

টেবিলের দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০। পয়েন্ট সবার চেয়ে বেশি হলেও জয়ের শতাংশ ৬২.৫০ হওয়ায় ভারতের পরে তাদের অবস্থান। এখন পর্যন্ত খেলা ১২ ম্যাচের আটটিতে জয় তাদের, হেরেছ তিনটিতে এবং ড্র করেছে একটি ম্যাচে। অজিদের বাকি সাত ম্যাচ, ভারতের বিপক্ষে বর্ডার-গাভাস্কার সিরিজের পর শ্রীলঙ্কা বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। ওই সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি।

তিনে থাকা নিউজিল্যান্ডের তিন জয় ও তিন হার রয়েছে। দলটির পয়েন্ট ৩৬ এবং জয়ের শতাংশ ৫০.০০। কিউইদের এখনও আটটি ম্যাচ বাকি যা সেপ্টম্বরের ১৮ তারিখ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ দিয়ে শুরু হবে। এরপর অক্টোবরের ১৬ তারিখে ভারতের বিপক্ষে তিন ম্যাচ এবং নভেম্বরের ২৮ তারিখ থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে। সিরিজটি ১৮ ডিসেম্বর শেষ হবে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে ইংল্যান্ড ১৪টি। যার মধ্যে জয় সাতটিতে, হার ছয়টিতে এবং এক ম্যাচ ড্র করেছে। পয়েন্ট ৬৯ হলেও জয়ের শতাংশ মাত্র ৪১.০৭। দলটি এখনও পাঁচটি ম্যাচ খেলবে যার প্রথম সিরিজ হবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের। আগস্টের ২৯ তারিখ শুরু হয়ে চলবে সেপ্টম্বরের ১০ তারিখ পর্যন্ত। এরপর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে, যা শুরু হবে অক্টোবরের ৭ তারিখ এবং শেষ হবে একই মাসের ২৮ তারিখ।

টেবিলের পাঁচে আছে শ্রীলঙ্কা এবং তাদের বাকি আট ম্যাচ। চার সিরিজে দুটি করে ম্যাচ খেলবে লঙ্কান দল। ২৯ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তা। এরপর সেপ্টম্বরের ১৮ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে, নভেম্বরে সাউথ আফ্রিকা এবং সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। অজিদের বিপক্ষের সিরিজের সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।

সাউথ আফ্রিকা চ্যাম্পিয়নশিপ টেবিলের ছয়ে এবং তাদের বাকি ছয় ম্যাচ। তিন সিরিজে দুটি করে ম্যাচ খেলবে প্রোটিয়ারা। যার প্রথম দুই ম্যাচ হবে বাংলাদেশের বিপক্ষে।  সিরিজটির সময়সূচি এখনও নির্ধারিত হয়নি। নভেম্বরে দুটি ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ দিয়ে আসর শেষ হবে প্রোটিয়াদের।

ট্যাগ: অস্ট্রেলিয়াআইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপওয়েস্ট ইন্ডিজপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সচিবলায় ঘেরাও করে অরাজকতা সৃষ্টিকারীদের চিহ্নিত করতে হবে: মেজর হাফিজ

পরবর্তী

ডিএমপিতে বিভিন্ন ইউনিটের ৫৭ অতিরিক্ত এসপি ও এএসপি বদলি

পরবর্তী
বাংলাদেশ পুলিশ ব্যাজ ও লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিএমপিতে বিভিন্ন ইউনিটের ৫৭ অতিরিক্ত এসপি ও এএসপি বদলি

টেনিস খেলোয়াড় দ্রুত ডাইভ করে বলের দিকে এগিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫তম গ্র্যান্ড স্লামের খোঁজে দারুণ শুরু জোকোভিচের

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT