চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতা বইমেলায় অংশ নিচ্ছে না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, শিল্প সাহিত্য
A A

আসন্ন ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবারও অংশ নিচ্ছে না বাংলাদেশ। নিরাপত্তা পরিস্থিতি ও সরকারি অনুমোদন না পাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করেছে মেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। ফলে বাংলাদেশের কোনো প্রকাশনা সংস্থা এবারের বইমেলায় স্টল বসাতে পারছে না।

সোমবার (১২ জানুয়ারি) প্রকাশিত একটি প্রতিবেদনে আনন্দবাজার জানিয়েছে, গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি নেওয়া সম্ভব হয়নি। সরকারি সবুজ সংকেত না পাওয়ায় বাংলাদেশকে এবার আমন্ত্রণ জানানো যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে তাদের অংশগ্রহণের আশা রাখছি। বাংলাদেশের বইয়ের জন্য বহু পাঠক অপেক্ষা করেন, যা এবার পূরণ হচ্ছে না।

সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, যদিও ১৯৯৬ সাল থেকে প্রায় তিন দশক ধরে বাংলাদেশ নিয়মিতভাবে কলকাতা বইমেলায় অংশগ্রহণ করে আসছিল। উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালে বাংলাদেশের প্যাভিলিয়ন ‘সেরা প্যাভিলিয়ন’ হিসেবে সম্মাননা পেয়েছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা শঙ্কা এবং কৌশলগত বিবেচনায় টানা দ্বিতীয়বারের মতো অনুপস্থিত থাকছে দেশটি।

Banglabid

আগামী ২২ জানুয়ারি কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলার মাঠে শুরু হচ্ছে এই আন্তর্জাতিক বইমেলা, যা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের ফোকাল থিম কান্ট্রি হিসেবে থাকছে আর্জেন্টিনা। এবারের বইমেলায় এক হাজারের বেশি স্টল বসছে এবং বিশ্বের ২০টিরও বেশি দেশ অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে। পাশাপাশি ২৫ ও ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে লিটারেচার ফেস্টিভ্যাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাবইমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT