চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডকে চেপে ধরেছেন মিরাজরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বড় পুঁজি সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডকে দেয়া লক্ষ্যটা ১৩৭ রানের হলেও স্পিন সহায়ক পিচে জয়ের আশা জাগাচ্ছে টিম টাইগার্স। শুরুতেই মেলে শরিফুল ইসলামের ব্রেক থ্রু। পরে তাইজুল-মিরাজের ঘুর্ণিতে আরও চার উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৫৮ রান। ড্যারিল মিচেল ১২ রানে অপরাজিত, আর গ্লেন ফিলিপস খেলছেন ১ রান নিয়ে।

মিরপুর টেস্টের চতুর্থ দিনে শুক্রবার ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে সফরকারী নিউজিল্যান্ড। মধ্যাহ্ন বিরতির পর কিউইদের প্রথম উইকেট তুলে নেন শরিফুল ইসলাম। ১৫ বলে ২ রান করা ডেভন কনওয়েকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এ পেসার।

তিনে নামা কেন উইলিয়ামসনকে উইকেটে থিতু হতে দেননি স্পিনার তাইজুল ইসলাম। চলতি সিরিজে চার ইনিংসে তৃতীয়বার উইলিয়ামসনকে আউট করেন তাইজুল। ২ চারে ১১ বলে ২৪ রান করে সাজঘরের পথ ধরেন অভিজ্ঞ ডানহাতি ব্যাটার।

বেশিক্ষণ টিকতে পারেননি হেনরি নিকোলসও। দলীয় ৩৩ রানে মেহেদী হাসান মিরাজের শিকার হন নিকোলস। এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ১০ বলে ৩ রান করেন ডানহাতি টপঅর্ডার ব্যাটার।

দলীয় ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে দিশেহারা কিউইদের আরও দুই উইকেট তুলে নেন তাইজুল-মিরাজ। ৬০ বলে ২৬ রান করা টম ল্যাথামকে ফেরান মিরাজ। টম ব্লান্ডেলকে আউট করেন তাইজুল। ৬ বলে ২ রান আসে ব্লান্ডেলের ব্যাট থেকে।

Reneta

এর আগে তৃতীয় দিনের ২ উইকেটে ৩৮ রান নিয়ে চতুর্থ দিন ব্যাটিং শুরু করে স্বাগতিকরা, দেড়শ ছোঁয়ার আগেই গুটিয়ে যায়। সকালের সেশনের পুরোটা খেলতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ১৪৪ রানে। প্রথম ইনিংসে কিউইদের চেয়ে ৮ রানে পিছিয়ে ছিল স্বাগতিক দল। ওপেনার জাকির হাসান ফিফটি তুলে নবম ব্যাটার হিসেবে আউট হন। ৮৬ বলে ৫৯ রান করেন ৬টি চার ও একটি ছয়ের সাহায্যে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনতাইজুলনিউজিল্যান্ডবাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টমিরপুর টেস্টমিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

যশোরে টানা বৃষ্টিতে পাটক্ষেতের অপূরণীয় ক্ষতি

আগস্ট ২, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ক্যাম্পাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরুর তারিখ ঘোষণা

আগস্ট ২, ২০২৬

ইরানে নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প

আগস্ট ২, ২০২৬

মাত্র হাজার টাকায় এমন স্বর্গীয় সৌন্দর্য

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যে হৃদয় আল্লাহর ওপর ভরসা করে, সে কখনো একা নয়

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT