চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেনেটুনে তিনশ পার করল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

দশ ব্যাটারের নামের পাশে দুই ডিজিট। বৃহস্পতিবার সকালে তাইজুল ইসলাম ২ রান যোগ করতে পারলে তিনিও ছুঁয়ে ফেলবেন দুই অঙ্ক। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট শুরুর দিন ব্যাটিং করা কতটা সহজ ছিল সেটিই বুঝিয়ে দিচ্ছে এই পরিসংখ্যান। তারপরও বাংলাদেশ বড় সংগ্রহের পথে যেতে পারল না। ৯ উইকেট হারিয়ে ৩১০ রান তোলার পর আলোর স্বল্পতায় বন্ধ হয়ে যায় প্রথম দিনের খেলা। 

বাংলাদেশ ওপেনার মাহমুদুল হাসান জয় আশা জাগিয়েছিলেন তিন অঙ্ক ছোঁয়ার। ৮৬ রানে ইস সোধির বলে স্লিপে ক্যাচ দিয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেন। বাকিরা উইকেট বিলিয়ে এসেছেন। ছিল সাজঘরে ফেরার তাড়া।

টেস্ট মেজাজ থেকে বেরিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে কিউই বোলারদের উইকেট উপহার দিয়েছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহানরা। ব্যক্তিগত রানের জন্য না ছুটে জুটি গড়ার চেষ্টা করলে চারটা-পাঁচটা উইকেট অক্ষত রাখতে পারত বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে প্রথম টেস্টের প্রথম দিনের চা-বিরতির আগে ও পরের ধসে চাপে পড়ে বাংলাদেশ। ৫৩ রানের ব্যবধানে স্বাগতিকরা হারায় চার উইকেট। মেহেদী হাসান মিরাজ (২০) কাইল জেমিসনের শর্ট বলে পুল করতে গিয়ে অদ্ভূতভাবে আউট হন।

টেস্ট অভিষেক ঘটা শাহাদাত হোসেন দীপু আউট হন আরও বাজেভাবে। গ্লেন ফিলিপসের অফস্পিনের মুখে ডাউন দ্য উইকেটে এসে ডিফেন্স করতে গিয়ে শর্ট লেগে ক্যাচ দেন। ৫৪ বলে তিনটি চারে করেন ২৪ রান।

নুরুল হাসান সোহান ক্রিজে এসে দেখান আগ্রাসী মেজাজ। ২৯ রান করে ফিলিপসকেই উইকেট দেন। লেগস্টাম্পের বাইরে দিয়ে বল যাচ্ছিল রানের নেশায় সোহান ব্যাট ছোঁয়ান। কানায় লেগে বল জমে উইকেটরক্ষক টম ব্লান্ডেলের গ্লাভসে। ২৮ বলের ক্যামিওতে চারের মার ছিল ৫টি।

Reneta

নাঈম হাসান ১৬ রান করে আউট হন। দলের রান তখন ২৯০। সেখান থেকে তাইজুল ও শরিফুল ইসলাম শেষের জুটি অক্ষত রেখে তিনশ পার করেছেন। দিনের খেলা ৫ ওভার কম হয়েছে।

বাংলাদেশকে বেশি ভুগিয়েছেন ফিলিপসই। টেস্টে প্রথমবার বল হাতে নিয়ে ৪ উইকেট নিয়েছেন। বৃহস্পতিবার কিউই অফস্পিনারের সামনে থাকবে ফাইফারের হাতছানি।

বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ১২ রান করে বাঁহাতি স্পিনার অ্যাজাজ প্যাটেলের দ্বিতীয় শিকার হন। বাউন্ডারির আশায় শট খেলতে গিয়ে ওয়াইডিস মিড অফে দাঁড়িয়ে থাকা কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন। দিনের তৃতীয় সেশনের শুরুতে ২১০ রানে বাংলাদেশ হারায় পঞ্চশ উইকেট।

তার আগে দারুণ জমে উঠেছিল বাংলাদেশের তৃতীয় উইকেট জুটি। শতরানের খুব কাছে গিয়ে মুমিনুল হকের বিদায় থমকে দেয় ছন্দ। ফিলিপসের সাধারণ এক ডেলিভারিতে কাট করতে গিয়ে ব্যাটের নিচের অংশ লেগে বল জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে।

৮৮ রান যোগ করার পর ভাঙে তৃতীয় উইকেট জুটি। আর ৪ রান আসতেই হারাতে হয় চতুর্থ উইকেট। দলীয় সংগ্রহ দুইশ ছোঁয়ার আগেই।

১৬৬ বলে ১১ চারে ৮৬ রানে থামেন জয়। দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশকে অনেকটা পথ টানেন ২৩ বছর বয়সী ওপেনার। ৭৮ বলে ৪টি চারে ৩৭ রান করে ফেরেন মুমিনুল।

২২ গজে এসে ওয়ানডে স্টাইলে ব্যাটিং শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্রুতগতিতেই রান তুলতে থাকেন। তবে লম্বা করতে পারেননি ইনিংস। প্রথম সেশনের বিরতির কয়েকমিনিট বাকী থাকতে উইকেট ছুঁড়ে আসেন টাইগার অধিনায়ক। ফিলিপসের শিকার হয়ে ফিরে যান সাজঘরে।

টেস্ট ক্যারিয়ারে প্রথমবার বল হাতে নিয়ে নিজের দ্বিতীয় ওভারেই ফিলিপস পান সফলতার দেখা। ওভারের দ্বিতীয় বলে ফুলটস দেন। চড়াও হতে গিয়ে টাইমিং ঠিকঠাক করতে পারেননি শান্ত। বাংলাদেশ ইনিংসের সবচেয়ে দৃষ্টিকটু আউট বাংলাদেশ অধিনায়কেরই।

টপ এইজ হয়ে উপরে ওঠে যায় বল। মিডঅনে ধরা পড়েন কেন উইলিয়ামসনের হাতে। ৯২ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৩৫ বলে ৩৭ রান করেন শান্ত। ছিল দুটি চার ও তিনটি ছক্কার মার।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। শীতের সকালে সাউদি-জেমিসনের পেস আক্রমণ দারুণ সামলান জাকির হাসান ও জয়। জুটি ফিফটি ছোঁয়ার আগে জাকির অ্যাজাজ প্যাটেলের ঘূর্ণির সামনে নিরুপায় হয়ে বোল্ড হন। ৪১ বল মোকাবেলায় এক বাউন্ডারিতে করেন ১২ রান। দলীয় ৩৯ রানে স্বাগতিকরা প্রথম উইকেট হারায়।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জয়টেস্ট চ্যাম্পিয়নশিপনিউজিল্যান্ডবাংলাদেশবাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টশান্তসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT