ক্রিকেট

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

বিশ্বকাপ ক্রিকেট ট্রফি নিয়ে দুই ক্রিকেটার দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ক্রিকেটার বিশ্বকাপ ট্রফির সামনে দাঁড়িয়ে আছেন, সমুদ্রের পাড়ে একটি পুলের উপর।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি জেতার পর এবার সিরিজ জয়ের অভিযানে নামছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের সঙ্গে টস জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোটে পড়ায় একাদশে নেই লিটন দাস। তার পরিবর্তে খেলবেন শামীম হোসেন পাটোয়ারী।

মাউন্ট মঙ্গানুইতে খানিক পর দুপুর ১২টা ১০ মিনিটে স্বাগতিকদের মুখোমুখি হবে লাল সবুজের দল। বৃষ্টির প্রবণ ভেন্যুতে শঙ্কা রয়েছে পুরো ম্যাচ মাঠে গড়ানো নিয়েও। তবে দ্বিতীয় ম্যাচে জয় তুলে ইতিহাস গড়ার লক্ষ্যেই মাঠে নামবে চল্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলাটা বাংলাদেশের জন্য কখনোই সুখকর অভিজ্ঞতার ছিল না। তিন ফরম্যাটের কোনটিতেই জয়ের দেখা মিলছিল না বছরের পর বছর। গতবছরের শুরুতে মাউন্ট মঙ্গানুইতে সাদা পোশাকে মিলেছে জয়ের দেখা। সদ্যগত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কিউইদের মাত্র ৯৮ রানে অলআউট করে ৯ উইকেটের জয় তোলে লাল-সবুজের দল। দুই দিন আগে টি-টুয়েন্টিও জিতেছে টিম টাইগার্স।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

বিষয়:টস টিম টাইগার্স বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টুয়েন্টি মাউন্ট মঙ্গানুই লিটন শান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…