চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটের জয়ে র‌্যাঙ্কিংয়ে টাইগারদের বড় লাফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুমে প্রথম টেস্টে দুর্দান্ত জয় তুলেছে বাংলাদেশ। তাতে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত, ১০ উইকেট নেয়া তাইজুল ইসলামদের র‌্যাঙ্কিংয়ে বড় ধরনের উন্নতি হয়েছে। বড় লাফটি দিয়েছেন সিলেট টেস্টে প্রথম ইনিংসে ৮৬ রান করা ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয়। শান্তরও বেশ উন্নতি হয়েছে, তাইজুল ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন।

সিলেটে প্রথম ইনিংসে ১২ এবং দ্বিতীয় ইনিংসে ৬৭ রানের সুবাদে চারধাপ উপরে উঠেছেন মুশফিকুর রহিম। তার অবস্থান এখন সেরা ২০-এ। বড় লাফ দিয়েছেন দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি (১০৫) ও প্রথম ইনিংসে ৩৭ করা অধিনায়ক শান্ত, ১৩ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৪২-এ।

দুই ইনিংসে ৩৭ ও ৪০ রান করা মুমিনুল হকের একধাপ উন্নতি হয়েছে। বাঁহাতি ব্যাটারের অবস্থান ৫৩তে। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বড় লাফটি দিয়েছেন ওপেনার জয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ব্যাটার ১৯ ধাপ এগিয়ে ৬৫তে চলে এসেছেন। চার ধাপ উন্নতি হয়েছে উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহানেরও, তার অবস্থান ৭৮। উন্নতি হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজেরও।

Banglabid

ব্যাটারদের সাথে উন্নতির দেখা পেয়েছে বোলাররাও। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা ১৪তে উঠে এসেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসের ৬ উইকেট তাকে সেরা অবস্থান দিয়েছে।

দুই ইনিংসে দুই উইকেট নিয়ে বলে ও অপরাজিত ফিফটিতে অলরাউন্ডিং পারফরম্যান্সে দুধাপ উন্নতি করেছেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। বোলিংয়ে তার অবস্থান এখন ২৩-এ, অলরাউন্ডারদের মধ্যে আছেন ১৩তে। দুই ইনিংসে তিন উইকেট নেয়া নাঈম হাসানের ৭ ধাপ উন্নতি হয়েছে। তার অবস্থান এখন ৪৯-এ। ৮ ধাপ এগিয়ে পেসার শরিফুল ইসলামের অবস্থান ৬৭তে। বোলিংয়ে সেরা ১০০-এর মধ্যে ঢুকেছেন মুমিনুল হক, তার অবস্থান ৯০-এ।

অবশ্য না খেলেই টাইগারদের চার বোলারের উন্নতি হয়েছে। দুধাপ এগিয়েছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। পাঁচ ধাপ এগিয়েছেন ডানহাতি পেসার ইবাদত হোসেন। তাসকিন আহমেদ এবং খালেদ আহমেদের ৭ ধাপ করে উন্নতি হয়েছে।

Reneta

ব্যাটিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং বোলিংয়ে ভারতের রবীন্দ্র জাদেজা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়নিউজিল্যান্ডবাংলাদেশমমিনুলমিরাজলিড স্পোর্টসশান্তসাকিবসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

জাইমা রহমানের দেশের সড়ক ব্যবস্থা নিয়ে ভাবনা

আগস্ট ১৩, ২০২৬

আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আগস্ট ১৩, ২০২৬

নারী কেবিন ক্রুদের যৌন হয়রানির মামলা: ৪৫ লাখ ডলারে নিষ্পত্তি

আগস্ট ১৩, ২০২৬

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৩, ২০২৬

পদত্যাগ করছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিট

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT