চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডে ৩২ রানে অলআউট বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ন ০২, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

রানে দুই অঙ্ক ছুঁতে পারেননি বাংলাদেশের মেয়েদের কেউই, নিউজিল্যান্ডের মাটিতে ২০ ওভারের ক্রিকেটে এনেছেন নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন রানের হতাশা। স্বাগতিকদের ১৬৪ রানের লক্ষ্যে এগোতে গিয়ে নিগার সুলতানা জ্যোতিরা থেমেছেন ৩২ রানে। হার ১৩২ রানের।

ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালে টস জিতে ব্যাটিংয়ে দাপট দেখানোর পর বোলিংয়ে রুদ্রমূর্তি দেখিয়েছেন স্বাগতিক বোলাররা। লে তাহুহু ও হেইলি জেনসেনের তোপে সালমা-নিগারারা ধুঁকেছেন ব্যাট হাতে, অঙ্কের ডিজিটে যৌথভাবে সর্বোচ্চ রান আসে অতিরিক্ত খাত থেকে। টি-টুয়েন্টিতে এরআগে পাকিস্তানের বিপক্ষে কক্সবাজারে ৩০ রানে অলআউটের লজ্জা পেয়েছিল টাইগ্রেস দল। অল্পের জন্য সেটা পেরোনো গেছে।

শুক্রবার কিউইদের হয়ে দুর্দান্ত শুরু আনেন অধিনায়ক শোফি ডেভিন ও সুজি বেটেস। প্রথম দশ ওভারে দুজনে আনেন ৮৪ রান। ফেরার আগে সুজি আনেন ৩৩ বলে ৪১ রান, ১২৪.২৪ স্ট্রাইক রেটে ব্যাট চালানো ইনিংসে ছিল চারটি চারের মার।

তৃতীয় উইকেটে অ্যামিলা কের আনেন ২৭ রান। জাহানারার বলে ফেরার আগে অধিনায়ক সোফি যোগ করেন দলের সর্বোচ্চ ৪৫ রান। ৩৪ বলের ইনিংসে বাংলাদেশের বোলারদের তিনি ছয়বার পাঠিয়েছেন সীমানা দড়ির বাইরে।

চতুর্থ উইকেটে ৩০ রানের অবিচ্ছিন্ন জুটিতে সংগ্রহ দেড়শ ছাড়িয়ে দেন ম্যাডি গ্রিন ও লে তাহুহু। গ্রিন ২৩ বলে আনেন ৩৬ রান। বোলিংয়ে দাপট দেখানো তাহুহু করেন ৯ বলে ১৩।

জবাবে বালির বাঁধের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। তৃতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট হারানো দল খেলতে পেরেছে পনের ওভার পর্যন্ত। দলের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রান এনেছেন মিডলে নামা রিতু মনি, ১৭ বলে করেছেন ৬ রান। সমান অতিরিক্ত রান দিয়েছে কিউই বোলাররা।

Reneta

বাংলাদেশের মেয়েদের টপ, মিডল হয়ে লোয়ার অর্ডারের সবাই ধুঁকেছেন। দুই ওপেনার এনেছেন মোটে ৫ রান। শুরুর পাঁচ ব্যাটার এনেছেন ১০ রান।

৪ ওভারে ৬ রানে ৪ উইকেট তুলে ধসিয়ে দেয়ার মূল কাজটি করেছেন ডানহাতি পেসার তাহুহু। ৩ ওভারে ৮ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলেছেন জেনসেন। দুই রানে ২টি উইকেট ফ্রান জোনাসের।

তিন ম্যাচের সিরিজে দ্বিতীয়টি ডানেডিনে, ৪ ডিসেম্বর। শেষ টি-টুয়েন্টিতে ৭ ডিসেম্বর কুইন্সটাউনে নামবে নিগারের দল। এরপর ৩টি একদিনের ম্যাচ খেলে দেশে ফিরবে টিম টাইগ্রেস।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রাইস্টচার্চজাহানারাজ্যোতিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিশ্বকাপ না খেলা নিয়ে বিতর্কিত বক্তব্যে আবারও ইউটার্ন আসিফ নজরুলের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ; আহত ১০

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT