নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে ভালো শুরুটা ধরে রেখেছে বাংলাদেশ। ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার ফিফটির পর পাগলাটে এক দৌড়ে রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন মমিনুল হক।
৩৯তম ওভারের শেষ বলে অ্যাজাজ প্যাটেলকে রিভার্স সুইপ করে ফিফটি তুলে নেন শান্ত। ৯৫ বলে ফিফটি আসে বাংলাদেশ অধিনায়কের। পথে ৫টি চার মারেন তিনি।
দ্রুত এক রান নিতে গিয়ে রান আউট হন ৪০ রানে থাকা বাঁহাতি মমিনুল। জমে ওঠা তৃতীয় উইকেট জুটি ভাঙে ৮৮ রানে। পথে মমিনুল খেলন ৬৮ বল, মারেন ৪টি বাউন্ডারি। ১১৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১২০ রান। শান্ত ৫৫ ও মুশফিক শূন্য রাতে ক্রিজে আছেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩১০ রানের জবাবে নিউজিল্যান্ড ৩১৭ রানে প্রথম ইনিংসে থামে। ৭ রানের লিড তুলে নেয় সফরকারী দল। পিছিয়ে থেকে নেমে ৭ উইকেট হাতে রেখে ১১৩ রানের লিড নিয়ে ফেলেছে স্বাগতিক দল।







