ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় গুরুত্বপূর্ণ: নিকোলস

নিউজিল্যান্ড ক্রিকেটার জেসন রয় ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ড ক্রিকেটার জেসন রয় ব্যাটিংরত অবস্থায়, ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

আর মাত্র কয়েকদিন পরই ভারতে শুরু হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলেও দ্বিতীয় ম্যাচ জিতে এগিয়ে আছে কিউইরা। বিশ্বকাপের আগে শেষ ম্যাচ জিতে সিরিজ জেতা গুরুত্বপূর্ণ মনে করছেন দলটির বাঁহাতি টপঅর্ডার ব্যাটার হেনরি নিকোলস।

সিরিজ ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং উল্লেখ করে এ ব্যাটার বলেছেন, ‘উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে দুই বছর আগে এসে দেখেছিলাম ম্যাচে-ম্যাচে মাঠের অবস্থা পরিবর্তন হয়। এটার সাথে মানিয়ে নিতে চেষ্টা করেছি। অবশ্য প্রথম ও দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করেছিলাম যেখানে উইকেট ছিল ভিন্ন। শেষ ম্যাচেও চ্যালেঞ্জিং উইকেট থাকবে। ভালো স্কোর কি তা ভেবেই সেভাবে আগানোর চেষ্টা করব।’

সিরিজ জয়ের বিষয়ে নিকোলসের মন্তব্য, ‘সিরিজ জয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যখন আমরা এসেছিলাম, আমাদের লক্ষ্য ছিল প্রতিটি ম্যাচ জেতা এবং এখনও আছে। আমরা জানি এখানে খেলা কতটা কঠিন। গত দুই সিরিজ আমরা হেরেছিলাম এবং সেই বিষয়গুলোর উপর জোর দিচ্ছি। দলগতভাবে আমরা আগামীকাল সেই সুযোগ নেয়ার চেষ্টা করব। আমাদের দলের জন্য এটা ভালো সুযোগ সিরিজ জেতার।’

‘প্রথম দুই ম্যাচে উইকেট কিছুটা আলাদা ছিল। প্রথম দিন উইকেট বেশ চ্যালেঞ্জিং ছিল, বাউন্স এবং স্পিনও তুলনামুলক ভালো ছিল। ব্যাটিং বা বোলিং যা করি প্রথম ১০ ওভার গুরুত্বপূর্ণ এবং যখন আমরা উপমহাদেশে আসি এবং যত তাড়াতাড়ি সম্ভব মূল্যায়ন করি তখন এটি একটি বড় চ্যালেঞ্জ মনে হয়। উইকেট সম্পর্কে মূল্যায়ন এ ব্যাটারের।’

বিষয়:নিউজিল্যান্ড নিকোলস বাংলাদেশ বাংলাদেশ টাইগার্স বিসিবি মিরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…