চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুরভীর হ্যাটট্রিকে আবারও নেপালকে হারাল বাংলাদেশ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ন ২৭, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে আবারও জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় লেগের দেখায় সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিকে নেপালকে ৪-১ গোলে হারিয়েছে টিম টাইগ্রেস। আসরে প্রথম দেখায় ৩-০তে জিতেছিল লাল-সবুজের দল।

জয়ে টেবিলে সুবিধাজনক অবস্থায় রয়েছে অর্পিতা বিশ্বাসের দল। ৪ ম্যাচ শেষে তিন জয়ে ৯ পয়েন্ট বাংলাদেশের। সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলেও গোলব্যবধানে এগিয়ে শীর্ষে আছে ভারত।

শুরু থেকে দারুণ খেলে ম্যাচের ৩৭ মিনিটে ভালো সুযোগ পেয়েছিলেন আলপি আক্তার। সুরভীর পাসে ফাঁকায় বল পেয়েও দুর্বল শটে বল নেপাল গোলকিপারের হাতে মারেন। সুযোগ হাতছাড়া হয়। পরের মিনিটে সাফল্য পায় বাংলাদেশ, থুইনুয়ে মারমার গোলে ১-০তে এগিয়ে যায়।

বিরতির আগে আগে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। লেফট উইং থেকে মামোনি চাকমার অ্যাসিস্টে বাঁ-পায়ের জোরাল শটে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন সুরভী, ২-০তে এগিয়ে যায় দল। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডিফেন্ডারদের ভুলে একটি গোল হজম করে বাংলাদেশ, ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যান আলপি-সুরভীরা।

বিরতির পর বাংলাদেশকে কিছুটা চাপে রেখেছিল নেপাল। ৫০ মিনিটে নেপালের প্রথম স্কোরার বাংলাদেশ গোলকিপার ইয়ারজানকে একা পেয়েও বল পোস্টের বাইরে মারেন। সমতার সুযোগ হাতছাড়া করেন নেপাল অধিনায়ক ভূমিকা বুদাতোকি। ৬৯ মিনিটে পূর্ণিমা মারমা ভালো বল বানিয়ে দিলেও কাজে লাগাতে পারেননি মামোনি চাকমা।

ম্যাচের ৭১ মিনিটে নিজের দ্বিতীয় এবং ম্যাচের তৃতীয় গোলটি করেন সুরভী। মামোনি চাকমার কর্নার থেকে ডি-বক্সের মধ্যে পাওয়া বল হালকা টোকায় জালে জড়াতে ভুল করেননি সুরভী, ব্যবধান দাঁড়ায় ৩-১। ৮০ মিনিটে গোলকিপার ইয়ারজান ব্যাকপাসের বল ধরলে বক্সের মধ্যে হ্যান্ডবল পায় নেপাল, সে সুযোগ কাজে লাগাতে দেননি বাংলাদেশ ডিফেন্ডাররা।

Reneta

খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে হ্যাটট্রিক পূর্ণ করেন সুরভী আকন্দ প্রীতি। ৮৫ মিনিটে মামোনি চাকমার অ্যাসিস্টে সহজে গোল এনে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি, ৪-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ওই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ মাহবুবুর রহমান লিটু বাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্পিতাথুইনুয়েনেপালবাংলাদেশভুটানলিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপসুরভী
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার সিনেপ্লেক্সে গ্রাহক হয়রানির অভিযোগ, অমির তীব্র ক্ষোভ

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের সামনে শান্তির জন্য শেষ সুযোগ: ট্রাম্পের হুশিয়ারি

মার্চ ২৪, ২০২৬

গঠনমূলক `আলোচনা’ হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্চ ২৩, ২০২৬

ঈদের তৃতীয় দিনেও হাউসফুল প্রেশার কুকার

মার্চ ২৩, ২০২৬

জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে যা জানালেন শৈশবের কোচ

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT