চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা দুই জয়ে এশিয়া কাপে সেমির পথে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ যুব আসর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটে জিতে শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে থাকল লাল-সবুজের দলটি। বোলারদের নৈপুণ্যে প্রতিপক্ষকে অল্পরানে গুটিয়ে ৭ উইকেট ও ১৫১ বল হাতে রেখে জয় তুলেছেন আজিজুল হাকিমরা।

যুব আসরটির সব খেলা সরাসরি দেখাচ্ছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন। আইস্ক্রিন ডাউনলোড করে সাবস্ক্রাইব করতে ভিজিট করুন: https://iscreen.page.link/fsv

দুবাইয়ের সেভেনস স্টেডিয়ামে সোমবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল। আগে ব্যাটে নেমে ৩১.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৩০ রানে গুটিয়ে যায় নেপালের যুবারা। লক্ষ্যে ২৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। ৭০ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হয়েছেন জাওয়াদ আবরার।

জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আজিজুল-সাদরা সেমির পথে অনেকটা এগিয়ে থাকলেন। গ্রুপে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে শ্রীলঙ্কা। বাংলাদেশের পরের ম্যাচ লঙ্কান যুবাদের বিপক্ষে।

লক্ষ্যে নেমে ২৯ রানে ২ উইকেট হারানোর পর ওপেনার জাওয়াদের সঙ্গে জুটি গড়েন কালাম সিদ্দিকী। এ জুটি বাংলাদেশকে নিয়ে যায় জয়ের দিকে। তৃতীয় উইকেটে জাওয়াদ-কালাম গড়েন ৯২ রানের জুটি। কালাম ৬৬ বলে ৩৪ রানে যখন আউট হন, জয় সবে ১০ রান দূরে।

জাওয়াদের সঙ্গে বাকি কাজটা সারেন রিজান হোসেন। জাওয়াদ ৬৮ বলে ৭ চার ৩ ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন রিজান। ৮ বলে অপরাজিত ১২ রান আসে তার ব্যাটে। নেপালের হয়ে অভিষেক তিওয়ারি ও যুবরাজ খাত্রি নেন একটি করে উইকেট।

Reneta

আগে ব্যাটে নেমে শুরুটা খারাপ করেনি নেপাল। ৪০ রানের উদ্বোধনী জুটি গড়েন সাহিল প্যাটেল ও নিরাজ কুমার। প্যাটেল ১৮ রান করে বিদায় নেন, জুটি ভাঙেন সাদ ইসলাম। পরে ৫৪ থেকে ৬১ রানের মধ্যে সাজঘরে ফেরেন বংশ ছেত্রি (৪), নিরাজ কুমার (১৪), নিশ্চল ছেত্রি (০) ও কিরবিন শ্রেষ্ঠ (৫)। ৪০ রানে প্রথম উইকেট হারানোর পর ৬১ রানে পৌঁছাতে পৌঁছাতে ৫ উইকেট নেই হয়ে যায় দলটির।

এরপর আশিষ লুহার ইনিংস মেরামতের চেষ্টা করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করে সাজঘরে ফেরেন তিনি, বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিমের বলে। যুবরাজ খাত্রি ৬ রানে বিদায় নেন শাহরিয়ারের বলে বোল্ড হয়ে। ৮ উইকেটে ১২৮ রান তখন নেপালের।

সর্বোচ্চ ৩০ রান করা অভিষেক তিওয়ারিকে তুলে নেন আজিজুল, ১২৮ রানেই। পতন হয় ৯ উইকেটের। ৬ বল খেলে রানের খাতা খুলতে না পারা বিপিন শর্মা শেষে শাহরিয়ারের বলে আউট হলে থেমে যায় নেপালের ইনিংস।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ সবুজ। সাদ, আজিজুল ও শাহরিয়ার নেন ২টি করে উইকেট। এক উইকেট পেয়েছেন আল-আমিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপআজিজুলদুবাইনেপালবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT