চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগরিকত্ব নিয়েও বাংলাদেশের হয়ে খেলা হচ্ছে না এলিটার

রিয়াজুল ইসলাম শুভ রিয়াজুল ইসলাম শুভ
২:২৩ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৩
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলে দীর্ঘকাল বাংলাদেশের ঘরোয়া লিগে খেলছেন। ২০১৬ সালে বাংলাদেশের নাগরিকত্বের জন্য আবেদন করে পেয়েও যান। ২০২১ সালের মার্চে নাগরিকত্বের পর সেপ্টেম্বরে হাতে পান লাল-সবুজের পাসপোর্ট। পরে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফুটবল দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছিলেন।

চূড়ান্ত স্কোয়াডে অবশ্য এলিটা জায়গা পাননি। ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন্সের ছাড়পত্র না থাকায় তার বাংলাদেশ জার্সিতে খেলার আশা অধরা থেকে যায়। পরে দুই বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, জাতীয় দলের দরজা এলিটার জন্য বন্ধই রয়েছে।

গত বছরের মে-তে এএফসি কাপে বসুন্ধরা কিংসের হয়ে বাংলাদেশি নাগরিক হিসেবে খেলেছেন এলিটা। মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব, মোহনবাগান ও গোকুলাম কেরালার বিপক্ষে বাংলাদেশি হিসেবে তার খেলতে ছিল না কোনো বাধা। অথচ জাতীয় দলের হয়ে মাঠে নামা হচ্ছে না।

বর্তমানে ঢাকা আবাহনীর হয়ে খেলা ৩৩ বর্ষী স্ট্রাইকারের জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে বাফুফের কাছে জানতে চেয়েছিল চ্যানেল আই অনলাইন। দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটির দায়িত্বশীলরা এলিটার বিষয়ে অবস্থান পরিষ্কার করেছেন।

বাফুফের পক্ষে জানানো হয়েছে, ফিফার কাছে এলিটার বিষয়ে প্রয়োজনীয় সকল কাগজপত্র পাঠানো হয়েছিল। এরপর ফিফা আমাদেরকে বড় আকারের একটি বই পাঠায়। সেখানে অন্য দেশের ফুটবলারদের নাগরিকত্ব পাওয়ার পর তাকে খেলানোর ব্যাপারে অসংখ্য নিয়ম-কানুন দেয়া আছে।

নিয়ম অনুযায়ী, যে দেশের নাগরিকত্ব নিয়ে কোনো ফুটবলার জাতীয় দলে খেলতে চান, তাকে অবশ্যই সেখানে টানা পাঁচ মৌসুম খেলতে হবে। ক্লাবের সব ম্যাচ শেষের আগে দেশ ত্যাগ করা যাবে না। এলিটা একবার বসুন্ধরা কিংসের হয়ে খেলার সময় তাদের শেষ ম্যাচের আগেই বাংলাদেশ ত্যাগ করেছিলেন। এতে তাকে জাতীয় দলে খেলানো ছিল ঝুঁকিপূর্ণ।

Reneta

অপ্রাপ্ত বয়স্ক কোনো ফুটবলার নাগরিকত্ব পেলে তার ক্ষেত্রে জাতীয় দলের জার্সিতে খেলায় বাধা থাকত না। এলিটা প্রাপ্তবয়স্ক হওয়ায় ফিফার নিয়ম অনুযায়ী সেটি সম্ভব নয়।

তবে অধিনায়ক জামাল ভূঁইয়া ডেনমার্ক ও তারেক কাজী ফিনল্যান্ডের নাগরিক হলেও তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হয়নি। কারণ তাদের বাবা-মা বাংলাদেশি নাগরিক। তাই প্রাপ্তবয়স্ক হওয়ার পরও জামাল ও তারেক বাংলাদেশি পাসপোর্ট পাওয়ায় তা ফিফার নিয়ম ভঙ্গের কারণ হয়নি।

একই ব্যাপার জাপানে জন্ম নেয়া ২১ বর্ষী মাতসুশিমা সুমাইয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। মা মাতসুশিমা তমোমি জাপানি হলেও বাবা মাসুদুর রহমান বাংলাদেশি। লাল-সবুজ জার্সি গায়ে জড়ানোর লক্ষ্যে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিলেন এ মিডফিল্ডার। বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছাপূরণের পথে একধাপ এগিয়েছেন সুমাইয়া। বাফুফে তাকে গত জানুয়ারিতে নারী দলের ক্যাম্পে ডেকে নিয়েছে। বাবা বাংলাদেশি হওয়ায় জাতীয় নারী ফুটবল দলে ডাক পাওয়া নিয়ে বাধা নেই তার।

ভবিষ্যতে এলিটার বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা প্রসঙ্গে বাফুফে পক্ষ বলছে, কাগজপত্রে এলিটার কিছু সমস্যা ছিল। ফিফা সরাসরি তাকে খেলানোর বিপক্ষে বলেনি। চাইলেই খেলানো যেতে পারে। তবে প্রতিপক্ষ দল যদি তার ব্যাপারে অকাট্য প্রমাণসহ নিয়ম ভঙ্গের ঘটনা সামনে আনে, তাহলে বাফুফে বিপদে পড়বে। তাকে খেলানোটা বেশ ঝুঁকিপূর্ণ এজন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলিটাবাফুফেবাংলাদেশ জাতীয় ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT