মালয়েশিয়ার বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক ম্যাচের জন্য ২৩ জনের বাংলাদেশ নারী ফুটবল দল দিয়েছে বাফুফে। সাবিনা খাতুনকে অধিনায়ক করে মাঠে নামবে লাল-সবুজের মেয়েরা।
প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন তিনজন। তারা- গোলরক্ষক মিলি আক্তার ও ইতি রানি এবং মিডফিল্ডার স্বপ্না রানি।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ২৩ ও ২৬ জুন সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে খেলা।
বাংলাদেশ দল
গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার, ইতি রানি।
ডিফেন্ডার: আঁখি খাতুন, নিলুফা ইয়াসমিন নিলা, শিউলি আজিম, শামসুন্নাহার (সিনিয়র), আনাই মগিনি, মাসুরা পারভিন।
মিডফিল্ডার: মারজিয়া, সোহাগি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, সানজিদা আক্তার, শামসুন্নাহার (জুনিয়র), ঋতুপর্ণা চাকমা, স্বপ্না রানি।
ফরোয়ার্ড: সাবিনা খাতুন (অধিনায়ক), কৃষ্ণা রানি সরকার, আনুচিং মগিনি, সিরাজ জাহান স্বপ্না, তহুরা খাতুন, সাজেদা খাতুন।







