চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপে দলগত ব্যর্থতা, ক্ষমা চাইলেন লিটন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ন ৩০, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ফাইনালে যাওয়ার সুযোগ থাকলেও বাজে পারফরম্যান্স করে আসর থেকে ‘অলিখিত সেমিফাইনালে’ বিদায় নিতে হয়েছে বাংলাদেশ দলকে। বাংলাদেশের দলগত এমন পারফরম্যান্সের জন্য ক্ষমা চেয়েছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে ক্ষমা চান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিটন দাস লিখেছেন, ‘২০২৫ সালের এশিয়া কাপে আমাদের সর্বোচ্চটা দিয়েছিলাম। আমাদের প্রধান লক্ষ্য ছিল এশিয়া কাপের ফাইনালে যাওয়া এবং শিরোপা জেতা। কিন্তু দুর্ভাগ্যবতশ, আমরা সেটা করতে পারিনি। দল হিসেবে আমরা বাংলাদেশের সকল সমর্থকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

‘ব্যক্তিগতভাবে বলতে গেলে, চোটের কারণে শেষ দুটি ম্যাচে খেলতে না পারাটা হৃদয়বিদারক ছিল। একই কারণে আসন্ন আফগানিস্তান সিরিজেও আমি অংশ নিতে পারব না। আমি সুস্থ হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পারিনি এবং এটি আমাকে দীর্ঘ সময়ের জন্য কষ্ট দেবে।’

বাংলাদেশের মানুষ বিশ্বের সেরা সমর্থক উল্লেখ করে লিটন আরও লেখেন, ‘পরিশেষে, আসরজুড়ে আপনাদের সকলের প্রতি অভূতপূর্ব সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। ক্রীড়াবিদ হিসেবে, বিশ্বের সেরা সমর্থকদের পেয়ে আমরা সত্যিই সৌভাগ্যবান। আশা করি, খুব শীঘ্রই আমরা আপনাদের প্রাপ্য জিনিসটি ফিরিয়ে দিতে সক্ষম হব।’

উল্লেখ্য, বাংলাদেশ গ্রুপপর্বে ভালো করে সুপার ফোরে যাওয়ার পর অলিখিত সেমিফাইনালে খেলা ছিল পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচে বোলারদের দুর্দান্ত বোলিংয়ের পরও ব্যাটারদের ব্যর্থতায় ফাইনালে যাওয়া হয়নি বাংলাদেশের। সহজ ম্যাচ হাতছাড়া হওয়ায় সেসময় সমর্থকেরা বেশ চটেছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপপাকিস্তানবাংলাদেশলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT