চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও একটি ইতিহাসের সামনে বাংলাদেশ, উচ্চাকাঙ্ক্ষী নন কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ন ২২, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

সম্প্রতি বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলারের হাত ধরে এসেছে দুটি বড় অর্জন। ইতিহাস গড়ে এএফসি এশিয়ান কাপে মূলপর্বে খেলার টিকিট অর্জনের কিছুদিনের মধ্যেই মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে লাল-সবুজের দল। ইংলিশ কোচের সামনে আরেকটি ইতিহাস গড়ার সুযোগ। অনূর্ধ্ব-২০ দলকে নিয়ে লক্ষ্য এশিয়ার মঞ্চে পৌঁছানো। তবে খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী নন কোচ।

৬-১০ আগস্ট লাওসে হবে অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপ বাছাই। এইচ গ্রুপে স্বাগতিক লাওস ছাড়াও বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রতিপক্ষ সাউথ কোরিয়া ও তিমুর। বিশেষ করে ভয়টা বেশি র‍্যাঙ্কিংয়ের ২১ নম্বরে থাকা সাউথ কোরিয়াকে নিয়ে। ১২৮এ থাকা বাংলাদেশের চেয়ে ২১ ধাপ এগিয়ে আছে লাওস (১০৭)। ৩০ ধাপ পিছিয়ে থেকে তিমুরের অবস্থান ১৫৮।

এ প্রসঙ্গে ৫৮ বর্ষী বাটলার বলেছেন, ‘আমি খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী নই, আবার কমও নই। লম্বা সময় ধরে ফুটবলের সঙ্গে আছি। অনেককিছু দেখেছি। শুধু এটুকুই বলব আমরা প্রতিটা ম্যাচ ধরে এগিয়ে যেতে চাই। আমাদের বাস্তববাদী হতে হবে।’

‘আমরা এমন দলের মুখোমুখি হতে চলেছি, যারা যথেষ্ট শক্তিশালী। আমাদের মেয়েদের জন্য সাউথ কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ এটি। দেখি নিয়তি আমাদের কোথায় নিয়ে যায়। তাদের জন্য এটি একটি রোমাঞ্চকর যাত্রা। আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব, এটুকুই বলতে পারি। আমি কোন প্রতিশ্রুতি দিচ্ছি না। শুধু বলছি সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব।’

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে ২ আগস্ট লাওসের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। ৬ আগস্ট প্রথম ম্যাচে স্বাগতিক লাওসের বিপক্ষে লড়বে লাল সবুজ দল। একদিন বিরতি দিয়ে ৮ আগস্ট তিমুর ও ১০ আগস্ট সাউথ কোরিয়ার বিপক্ষে লড়বেন আফঈদা-স্বপ্নারা। সব ম্যাচ হবে ভিয়েন্তিয়ানের নিউ লাওস জাতীয় স্টেডিয়ামে।

Jui  Banner Campaign
ট্যাগ: অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপ বাছাইআফঈদাবাংলাদেশলাওসলিড স্পোর্টসসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত ২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

৩৬ বছর পর পূর্ণ মন্ত্রী পাওয়ায় ফেনীতে নেতা-কর্মীদের উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT