চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবাডি ফেডারেশনের ভূয়সী প্রশংসায় কেনিয়া কোচ

জিততে চায় এবারের শিরোপা

আবু তাহের আবু তাহের
৪:৩৪ অপরাহ্ণ ৩১, মে ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
কাবাডি ফেডারেশনের প্রশংসায় কেনিয়া কোচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চার আসরে প্রতিবারই অংশ নেয়া দল কেনিয়া। প্রথম আসরে রানার্সআপ হওয়া দলটির কোচের দায়িত্ব সামলাচ্ছেন সাবেক রাগবি খেলোয়াড় লেভেন্তার ওগুতা। আগে বঙ্গবন্ধু কাপ শিরোপার খুব কাছাকাছি গেলেও ছুঁয়ে দেখা হয়নি। এবার কেনিয়ার লক্ষ্য ভিন্ন, চতুর্থ আসরে শিরোপা জিততে চায় তারা।

নিজেকে আফ্রিকান কাবাডি ফেডারেশনের প্রতিষ্ঠাতা দাবি করা লেভেন্তার আগে বঙ্গবন্ধু কাপ খেলতে এসেছেন। বৃহস্পতিবার চ্যানেল আই অনলাইনের সাথে দীর্ঘসময় কথা বলেছেন। জানিয়েছেন নিজের দলের অবস্থা, লক্ষ্য এবং সবশেষ পর্যবেক্ষণ। বাংলাদেশকে শিরোপার সর্বোচ্চ দাবিদার মনে হয়েছে তার। দলে সাবেক অধিনায়ক তুহিন তরফদারের অভাব দেখেছেন। একইসাথে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ভূয়সী প্রশংসা করতে ভোলেননি।

আগেও বাংলাদেশে এসেছেন, কেমন লাগছে প্রসঙ্গে লেভেন্তার জানালেন, ‘আমরা এখানে চতুর্থবার খেলতে এসেছি। প্রথমবার রানার্সআপ হয়েছিলাম, পরে তৃতীয় হয়েছিলাম, তৃতীয় আসরে আমরা তেমন পারফর্ম করতে পারিনি। এবারের আসরে আমরা যে গ্রুপে আছি সেটা বেশ কঠিন গ্রুপ। এ-গ্রুপে জাপান, শ্রীলঙ্কা, উগান্ডা ও ইরাকের মতো শক্তিশালী দল আছে। এখন পর্যন্ত তিন ম্যাচ জিতেছি, আশা করছি সামনের ম্যাচেও ভালো করব।’

Banglabid

‘এখন পর্যন্ত আমরা ব্রোঞ্জ ও সিলভার জিতেছি। এবারের বঙ্গবন্ধু আসরে আমরা শিরোপা জিততে চাই।’

‘বাংলাদেশ বেশ শক্তিশালী ও অভিজ্ঞ দল। তারা হয়তো সাবেক অধিনায়ক তুহিন তরফদারের অভাব অনুভব করছে। তুহিন অসাধারণ একজন মানুষ, জানে কীভাবে দলের সাথে যোগাযোগ করতে হয়। তুহিনের অভাবে হয়তো বাংলাদেশ সেমিফাইনাল অথবা ফাইনালে হতাশ হতে পারে।’

Reneta

বাংলাদেশ কাবাডি দলের রানার আপ পুরস্কার গ্রহণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অংশগ্রহণকারী কোন দলটি চ্যাম্পিয়ন হতে পারে? লেভেন্তার কেনিয়াকেই এগিয়ে রাখছেন, ‘স্বভাবতই আমি কেনিয়ার কথা বলব, কারণ আমরা এখনও আসরে ভালোভাবে টিকে আছি। বিগত আসরে শেষ ১০ মিনিট আমরা বেশ ভুগেছিলাম। তবে আমরা জানি এটা কঠিন বিষয় না, শিরোপা জেতা সহজ। এখন আমরা গ্রুপ ম্যাচগুলোর দিকে মনোযোগ দিচ্ছি। আমরা যদি গ্রুপের শীর্ষে উঠতে পারি, তাহলে অন্যগ্রুপের দ্বিতীয় দলের সাথে খেলা আমাদের জন্য সহজ হবে। কিন্তু আমরা যদি স্বাগতিকদের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হই, এটা কঠিন হয়ে যাবে। বাংলাদেশের খেলোয়াড়দের খুব বেশি পরিবর্তন হয়নি, সুতরাং তাদের সম্পর্কে আমরা জানি। যদি সেমিফাইনালে মুখোমুখি হইও, আমরা প্রস্তুত আছি।’

‘বাংলাদেশের শিরোপা জেতার সম্ভাবনা সর্বোচ্চ। কারণ তারা নিশ্চিত সেমিফাইনাল খেলছে। আমরা এখনও জানি না সেমিফাইনাল খেলব কিনা, আমরা এক পা দিয়ে রেখেছি, কিন্তু এখনও নিশ্চিত নই।’

বাংলাদেশের সবকিছু কেমন উপভোগ করছেন? কেনিয়া কোচ বললেন, ‘আমরা সত্যিই খুব উপভোগ করছি। আমরা বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কাছে কৃতজ্ঞ। এটা অসাধারণ একটি সংগঠন, তাদের আয়োজনে আমরা খুশি। এটা বিশ্বমানের আয়োজন, আমরা ভালো হোটেলে থাকছি, খাবার উপভোগ করছি, যাতায়াত ব্যবস্থাও ভালো। আমরা সত্যিই বাংলাদেশ কাবাডি ফেডারেশন ও সরকারের কাছে কৃতজ্ঞ এমন আয়োজন করার জন্য।’

‘দুই দেশের কোর্ট প্রায় একই, শুধু আয়োজন ভিন্ন। আমাদের আরও ভালো স্টেডিয়াম রয়েছে। তবে স্টেডিয়ামের ডিজাইন সুন্দর, উদ্বোধনী অনুষ্ঠান দুর্দান্ত ছিল, প্রচুর দর্শক ছিল, তাদের আগ্রহও আছে, খেলা দেখতে চায়। আমরা আয়োজকদের ধন্যবাদ দিতে চাই এমন আয়োজন করার জন্য।’ আয়োজন নিয়ে মত লেভান্তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাবাডিকাবাডি ফেডারেশনকেনিয়াবঙ্গবন্ধু কাপ-২০২৪বাংলাদেশলিড স্পোর্টসলেভেন্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT