চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ: তৃতীয় দিন জিতেছে ইরান-থাইল্যান্ড-ভারত-চাইনীজ তাইপে

মেয়েদের কাবাডি বিশ্বকাপ ২০২৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১১ পূর্বাহ্ন ২০, নভেম্বর ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

মেয়েদের কাবাডি বিশ্বকাপের তৃতীয় দিনে জয় পেয়েছে শক্তিশালী ইরান, ভারত, থাইল্যান্ড ও চাইনীজ তাইপে। দিনের প্রথম ম্যাচে ইরান হারিয়েছে জাঞ্জিবারকে। উগান্ডাকে হারিয়ে প্রথম জয় তুলেছে থাইল্যান্ড। ভারতের কাছে প্রথম হার দেখেছে বাংলাদেশ এবং একই দিনে দুই ম্যাচ খেলে দুই জয়ের পর প্রথম হেরেছে নেপাল।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে জাঞ্জিবারকে পাতা দেয়নি ইরান। বর্তমান রানার্সআপরা জাঞ্জিবারকে হারিয়েছে ৫১-১৫ পয়েন্টের ব্যবধানে। বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে থাইল্যান্ড। জমজমাট লড়াইয়ে তারা ৫১-৩৭ পয়েন্টে হারিয়েছে আফ্রিকার চ্যাম্পিয়ন উগান্ডাকে।

তৃতীয় ম্যাচে স্বাগতিক ‘এ’ গ্রুপে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানিকে উড়িয়ে দিয়েছিল ৫৭-২৭ পয়েন্টে। তৃতীয় ম্যাচে এসে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা—৪৩-১৮ পয়েন্টে হারতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কাছে।

কাবাডি বিশ্বকাপের আসরে বুধবার একই দিনে দুটি ম্যাচ খেলতে হয়েছে নেপালকে। প্রথম ম্যাচে পোল্যান্ডকে ৬৩-২৫ পয়েন্টে হারিয়ে নেপালিরা সুবিধা করতে পারেনি চাইনীজ তাইপের কাছে। দলটি হেরেছে ৩১-১৫ পয়েন্টে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উগান্ডাকাবাডিকাবাডি বিশ্বকাপ ২০২৫থাইল্যান্ডনেপালপোল্যান্ডবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বপ্নপূরণের পথে জিদান

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

এপ্রিল ৬, ২০২৬

গানের তারকা এবার নাটকে, কেন অভিনয়ে শেখ সাদী?

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চুরির অভিযোগে দম্পতিকে গণপিটুনি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মাছ চুরির অভিযোগে যুবককে নৃশংস নির্যাতন

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT