চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিটি ম্যাচ জিততে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ২৮, মে ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে প্রথম দুম্যাচে দারুণ দুই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। একদিনের বিরতি দিয়ে বুধবার তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে নামবে বর্তমান চ্যাম্পিয়ন দলটি। তৃতীয় ম্যাচের আগে সংবাদ মাধ্যমে কথা বলেছেন স্বাগতিক দলের কোচ আব্দুল জলিল। জানিয়েছেন, প্রতিটি ম্যাচে জয় তাদের লক্ষ্য।

ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে জলিলের প্রত্যাশা, ‘প্রতিটি ম্যাচই আমরা জিততে চাই। সেভাবে পরিকল্পনা করেই মাঠে নামি। ইন্দোনেশিয়ার বিপক্ষেও একই পরিকল্পনা রয়েছে। জয় ভিন্ন কিছুই ভাবছি না। টানা দুই ম্যাচ জেতায় দল এখন অনেকটাই নির্ভার। এতটুকু বলতে পারি দল যেভাবে খেলছে, তাতে গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে যাব।’

‘ইন্দোনেশিয়ার বিপক্ষে পূর্বে ম্যাচ খেললেও দলটির বিপক্ষে খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই। তবে তাদের খেলা আমরা দেখেছি। আগেও দেখেছি, এবারের আসরেও তাদের ম্যাচ দেখেছি। প্রতিপক্ষ হিসেবে তারা কঠিন। শুধু ইন্দোনেশিয়াই নয়, এই আসরে অংশ নেয়া প্রতিটি দলই আমার চোখে কঠিন। তবে প্রতিপক্ষের চেয়ে আমরা নিজেদের খেলা নিয়েই ভাবছি।’

টানা দুম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছেন অধিনায়ক ও অভিজ্ঞ রেইডার আরুদুজ্জামান মুন্সি। ইন্দোনেশিয়া ম্যাচ নিয়ে বললেন, ‘ইন্দোনেশিয়ার বিপক্ষে জয় ভিন্ন আমরা কিছুই ভাবছি না। শুধু ইন্দোনেশিয়ার নয়, পুরো আসরের সবগুলো ম্যাচসহ শিরোপা জিততে চাই। এজন্য ভক্ত-সমর্থকদের পাশে চাই।’

টানা ম্যাচ খেললেও দলে চোট নেই, দলের সবার সুস্থতা নিশ্চিত করে দেশীয় কোচ জলিল জানালেন, ‘সাউথ কোরিয়ার বিপক্ষে মূল দলকে খেলিয়েছি। তবে দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে রিজার্ভ বেঞ্চে থাকা খেলোয়াড়দেরই বেশি সুযোগ দিয়েছি। কারণ আসরে আমাদের অনেকগুলো ম্যাচ খেলতে হবে।’

Reneta

‘চোটের কথা মাথায় রেখেই পরিকল্পনা সাজাতে হয়েছে। বুধবার ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচেও নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামব। মালয়েশিয়ার বিপক্ষে দলের অন্যতম সেরা রেইডার মিজানকে সেভাবে খেলানো হয়নি। এটা পরিকল্পনার অংশ ছিল। যদি ইন্দোনেশিয়ার বিরুদ্ধে প্রয়োজন হয় খেলাব।’

চ্যাম্পিয়নশিপে চোখ থাকলেও আগে সেমিফাইনাল নিশ্চিত করতে চাওয়া জলিল বলছেন, ‘এই মুহূর্তে বিশ্ব কাবাডির দুই সেরা দল ভারত এবং ইরান ছাড়া সব সেরা দলই বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে অংশ নিয়েছে। তাই বলাই যায় আসরটি কতটা গুরুত্ববহ এবং চ্যালেঞ্জিং।’

‘সাউথ কোরিয়া, জাপান, কেনিয়ার মতো দল এতে অংশ নিয়েছে। কাবাডি এমন একটি খেলা আজ যারা এক নম্বরে আছে, কাল তারা নাও থাকতে পারে। একসময় আমরা দুইয়ে ছিলাম, এখন নেই। গেল বঙ্গবন্ধু কাপ কাবাডিতে আমরা চাইনিজ তাইপেকে হারিয়েছিলাম, সেই দলের কাছেই এশিয়ান গেমসে হেরে আমরা পদক খুইয়েছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াইরানকাবাডি ফেডারেশনকেনিয়াজাপানবঙ্গবন্ধু কাপ কাবাডিবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT