চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চটা দিতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ বছর পর টি-টুয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে শুভ সূচনা করলেও পরের ম্যাচে টি-টুয়েন্টি ক্রিকেটের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ ইংল্যান্ডের মেয়েরা। র‌্যাঙ্কিংয়ের সেরা তিনের মধ্যে থাকলেও ইংল্যান্ডকে ভয় পাচ্ছে না বাংলাদেশের মেয়েরা। আশা, নিজেদের সেরাটা দিতে পারলে ভালো ফলাফল করতে পারবেন তারা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রাত আটটায় মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। টাইগ্রেস অধিনায়কের শততম টি-টুয়েন্টি ম্যাচটি আরও স্মরণীয় হয়েছে।

দ্বিতীয় ম্যাচে নামার আগে মিডল অর্ডারের ভরসা সোবহানা মোস্তারি ইংল্যান্ড ম্যাচ নিয়ে বলেছেন, ‘ইংল্যান্ড দল বরাবরই ভালো দল, ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ের সেরা তিনের মধ্যে থাকে। আমাদের খুব বেশি খেলা হয়নি ইংল্যান্ডের সাথে, তারপরও আমরা আশাবাদী। সেমিফাইনালে যাওয়ার জন্য ইংল্যান্ডের সাথে আমাদের কালকের যে ম্যাচ সেটা অবশ্যই বিবেচেনায় রাখব জেতার। বাকি ম্যাচগুলোও আমরা ধরার চেষ্টা করব।’

Banglabid

‘গত ওয়ানডে বিশ্বকাপে আমরা বেশ ভালো খেলেছিলাম, আমাদের যে বোলিং ইউনিটটা ছিল তারা ভালো করেছিল। সুতরাং, আমরা আশাবাদী ইংল্যান্ডের বিপক্ষে আমাদের সর্বোচ্চটা দেয়ার, ফলাফল বলে দেবে বাদবাকি কী হবে।’

অলরাউন্ডার রিতু মনি জানালেন, ‘পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জেতার পর থেকে আমাদের মনটা ভালো ছিল। প্রথম ম্যাচ জেতার পরও আমাদের মন তেমনই আছে, ইংল্যান্ডের সাথে ভালো কিছুই আশা করছি। ইংল্যান্ড ভালো দল, তবে আমাদের দিক থেকে কোনো ছাড় দেয়া হবে না। আমরা আশা করছি যদি একটা লক্ষ্য দিতে পারি, জয়টা আমাদের হবে।’

‘যে দলই আমাদের সাথে খেলুক, লক্ষ্য থাকে ইকোনোমি বল করা। অনুশীলনে ডট বল করার চেষ্টা করি। প্রথম থেকেই আমার চিন্তা থাকে ডট বল করার। ছয় বল করতেছি, কত রান দিচ্ছি আমি গুণে রাখি, ম্যাচেও সেভাবে করার চেষ্টা করি।’

Reneta

ম্যাচের আগেরদিন নির্ধারিত কোনো অনুশীলন ছিল না বাংলাদেশ দলের। ঐচ্ছিক অনুশীলন করেছেন পেসার জাহানারা আলম, দিশা বিশ্বাস, দিলারা আক্তার, সুলতানা খাতুন, তাজ নেহার এবং মুর্শিদা খাতুনরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএইইংল্যান্ডজাহানারাজ্যোতিদিলারাদিশাবাংলাদেশরিতুলিড স্পোর্টসসোবহানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশে নতুন করে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

পরবর্তী

১৮ হাজার শ্রমিক নেওয়ার বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

পরবর্তী
বাংলাদেশ ও মালয়েশিয়ার নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮ হাজার শ্রমিক নেওয়ার বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

গণঅভ্যুত্থানের শহীদরা কোন দলের নয়, দেশের সম্পদ: জাহিদুল ইসলাম

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT