চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলীয় অর্জনে ফাইনালে বাংলাদেশ: জলিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ণ ০২, জুন ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের জয়ী ফুটবল খেলোয়াড়ের ছবি, সবুজ জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু কাপ-২০২৪ আসরে এখন পর্যন্ত দুর্দান্ত খেলছে বাংলাদেশ। আসরের সবকটি ম্যাচে জয় ছিনিয়ে এনেছে আরুদুজ্জামান মুন্সির দল। সেমিফাইনালে থাইল্যান্ডের কাছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা আশা করলেও তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি তারা। বাংলাদেশের রেইডার ও ডিফেন্ডারসহ সবাই সফল হচ্ছেন। সবমিলিয়ে বাংলাদেশের এমন জয়কে দলীয় খেলার ফল হিসেবে দেখছেন বাংলাদেশের কোচ আব্দুল জলিল।

ম্যাচ পরবর্তী সময়ে সাংবাদিকদের সাথে কথা বলেন লাল-সবুজদের দেশীয় কোচ। সেমিফাইনালের আগে পরিকল্পনা কী ছিল এমন প্রশ্নে জলিল জানান, ‘এটা নকআউট পদ্ধতির খেলা, শুরুর আগে খেলোয়াড়দের যে বার্তা দিয়ে নামিয়েছিলাম তা হলো, খেলা দুই হাফে হয়। ২০ মিনিট তোমরা সতর্ক থাকবা। যখন দ্বিতীয় অর্ধেকের খেলা হবে তখন তারা আমাদের কাছে টিকতে পারবে না। খেলোয়াড়েরা ওইভাবেই খেলেছে। আমাদের রেইডার এবং ডিফেন্স সবাই মিলে দল হিসেবে ভালো খেলেছে।’

‘শুরুতেই তিন-চার পয়েন্ট পাওয়ায় দল মনস্তাত্ত্বিকভাবে উৎফুল্ল হয়ে গেছে। আরুদুজ্জামান যে পয়েন্ট এনেছে, মিজান বলছে আমিও পয়েন্ট আনবো। কারণ ও তো পয়েন্ট আনতে পারেই। এটাই আমাদের বেশ সুবিধা দিয়েছে। রেইডার সফলভাবে পয়েন্ট আনছে, ডিফেন্ডারও সফল হওয়ায় দল জিতেছে। কারণ দুই দিক থেকে আমরা স্কোর করা শুরু করেছিলাম।’

Banglabid

শিরোপা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাগতিক দলের কোচ আব্দুল জলিল। এ বিষয়ে তিনি বলেন, ‘থাইল্যান্ডের বিপক্ষে আমরা পরিকল্পনা নিয়েই খেলতে নেমেছিলাম। কারণ তাদের কোচ এক সাক্ষাতকারে বলেছিলেন, থাইল্যান্ড ফাইনাল ছাড়া কিছু ভাবছে না। বিষয়টি আমলে নিয়ে আমরা পরিকল্পনা সাজিয়েছিলাম। আমাদের লক্ষ্য ছিল প্রথমেই ২০ পয়েন্ট তুলে নেয়া এবং যতটা সম্ভব বোনাস পয়েন্ট অর্জন করা। এবারের আসরের শিরোপাও আমরা ধরে রাখতে চাই।’

কাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিকেল ৪টায় ফাইনাল ম্যাচটি শুরু হবে, প্রতিপক্ষ নেপাল। টি-স্পোর্টস সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে এবং বাংলাদেশ বেতারে ম্যাচের ধারাবিবরণী দেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরদুকেনিয়াজলিলথাইল্যান্ডবাংলাদেশমিজানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT