চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডলার সংকটের কারণে জ্বালানি আমদানির অর্থ দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ন ২৩, মে ২০২৩
- সেমি লিড, অর্থনীতি
A A

ডলারের ঘাটতি থাকার কারণে আমদানিকৃত জ্বালানির জন্য অর্থ প্রদান করতে রীতিমত লড়াই করছে বাংলাদেশ। দেশের রাষ্ট্রীয় পেট্রোলিয়াম কোম্পানির ৩০০ মিলিয়ন ডলারেও বেশি বকেয়ার কারণে জ্বালানির মজুদ আশঙ্কাজনক হ্রাস পেয়েছে।

দেশে জ্বালানির সমস্ত আমদানি এবং বিপণন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) দ্বারা নিয়ন্ত্রিত হয়, প্রতিষ্ঠানটি সম্প্রতি দেশীয় বাণিজ্যিক ব্যাংকগুলোকে ভারতের সাথে থাকা সকল বকেয়া রুপিতে নিষ্পত্তি করার অনুমতি দিয়েছে।

দা ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই মূলত দেশের ডলারের রিজার্ভ এক তৃতীয়াংশেরও বেশি কমে গিয়ে ১৭ মে এর মধ্যে ৩০ দশমিক ১৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ জ্বালানি আমদানির ওপর অত্যধিক নির্ভরশীল একটি দেশ। জ্বালানির ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পাচ্ছে ফলে দেশের রপ্তানিমুখী পোশাক শিল্প ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) একটি চিঠিতে বিদ্যুৎ মন্ত্রণালয়কে বলেছে, দেশীয় বাজারে বৈদেশিক মুদ্রা/ডলারের ঘাটতি এবং কেন্দ্রীয় ব্যাংক মার্কিন ডলারের চাহিদা মেটাতে না পারার কারণে, বাণিজ্যিক ব্যাংকগুলো সময়মতো আমদানির জন্য অর্থ প্রদান করতে পারছে না।

সেখানে আরও বলা হয়, মে মাসের জন্য প্রস্তুত আমদানি সময়সূচী অনুযায়ী জ্বালানী আমদানি করা সম্ভব না হলে, জ্বালানির মজুদ আশঙ্কাজনক হারে হ্রাসের সাথে সাথে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে।

Reneta

এপ্রিল মাসের আরেকটি চিঠিতে বলা হয়েছে, বেশ কয়েকটি জ্বালানি সরবরাহকারী হয় নির্ধারিত সময়ের চেয়ে কম কার্গো পাঠিয়েছে অথবা সরবরাহ বন্ধ করার জন্য হুমকি দিয়েছে।

বছরের পর বছর ধরে, বাংলাদেশের অর্থনীতি বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে বিবেচিত, কিন্তু যুদ্ধের কারণে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এর আমদানি বিল এবং চলতি হিসাবের ঘাটতি ভয়াবহ রকমের বেড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জ্বালানি আমদানিডলার সংকটবাংলাদেশের অর্থনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

থানায় ঢুকে পুলিশকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মার্চ ২৬, ২০২৬
ছবি: এআই।

বিয়ের আগে যেসব প্রশ্ন জানা জরুরি, সহজ হবে সঠিক সিদ্ধান্ত

মার্চ ২৬, ২০২৬

সিনেমা না দেখেও আমিরের মুখে ‘ধুরন্ধর ২’-এর প্রশংসা!

মার্চ ২৬, ২০২৬

চ্যানেল আইয়ের সংগ্রহে রবীন্দ্রনাথের দুর্লভ দুই ইংরেজি গ্রন্থ

মার্চ ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রীমঙ্গলে ২ দিনব্যাপী স্বাধীনতা উৎসব

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT