চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনীকে স্মার্ট হতে হবে: সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ন ১৮, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ
A A

সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী অনেক কিছু অর্জন করেছে এবং আমরা জাতিসংঘে এক নম্বর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। এটা আমাদের পেশাগত মানের একটা জ্বলন্ত উদাহরণ। আমাদের এই অর্জনে খুশি হয়ে থেমে থাকলে হবে না আরও এগিয়ে যেতে হবে। সারাবিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগুতে হবে। বাংলাদেশ স্মার্ট হচ্ছে, সেই সাথে তাল মিলিয়ে সেনাবাহিনীকে স্মার্ট হতে হবে। ভবিষ্যতের প্রযুক্তি, রণকৌশল ও বিশ্বপরিস্থিতিকে মাথায় রেখে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে।

বরিশালের শেখ হাসিনা সেনানিবাসে সোমবার ১৮  সেপ্টেম্বর দুপুরে ১৫ তলা বিশিষ্ট সেনাসদস্যদের পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সেসময় তিনি স্টেশন অফিসার্স মেস-বি, ডিভিশন মডেল রুম, ডিভিশন সুইমিং পুল, গ্যারিসন মসজিদ-৩ এর উদ্বোধন ঘোষণা করেন।

সেনা প্রধান আরও বলেন, স্থাপনাগুলো তৈরির মাধ্যমে সেনাসদস্যদের জীবনযাত্রার মান আগের চেয়ে আরামদায়ক হবে। তা আপনাদের মনোবল বাড়াতে সহায়ক হবে। উঁচু মনোবল থাকলে আপনারা সঠিক প্রশিক্ষণ নিতে পারবেন এবং আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব হলো সেবা করা, বহিঃশত্রু থেকে দেশকে রক্ষা করা।

সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, আত্মত্যাগের মানসিকতা নিয়ে আমাদের সব সময় কাজ করতে হবে। কষ্ট করার জন্যই আমরা সেনাবাহিনীর এই চ্যালেঞ্জিং পেশা বেঁচে নিয়েছি। নিজেদের প্রস্তুত করে দেশে বিদেশে সরকারের যেকোন দায়িত্ব সঠিকভাবে পালন করে মানুষের কাছে আমাদের নিজেদের ভাবমুর্তি উজ্জ্বল করতে সক্ষম হব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া, সেনাসদর ও বরিশাল এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: স্মার্ট বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT