বাংলাদেশের অবস্থান প্রায় তিনশ’ কোটি মানুষের বাজারের কেন্দ্রস্থলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশিদের জন্য বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ করার চেষ্টা করছে সরকার। কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে টেকসই জলবায়ু অর্থায়ন নিশ্চিতে বাণিজ্য ও জলবায়ুর প্রভাবে ভারসাম্য বজায় রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।







