ক্রিকেট

বৃষ্টি বাধায় টসে দেরি

বৃষ্টির কারণে ক্রিকেট মাঠে খেলা শুরু হতে দেরি হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির কারণে ক্রিকেট মাঠে খেলা শুরু হতে দেরি হচ্ছে, আকাশ মেঘলা ও ভেজা মাঠ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে আছে বাংলাদেশ। বৃষ্টি বাধা এড়াতে আয়ারল্যান্ডের বদলে ইংল্যান্ডকে ভেন্যু বেছে নিয়েছে আইরিশ বোর্ড। কিন্তু আবহাওয়া বিভ্রাট পিছু ছাড়ছে না। বৃষ্টির কবলে পড়ে সময়মতো টসই হয়নি সিরিজের দ্বিতীয় ম্যাচের।

চেমসফোর্ডে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল বিকেল ৩টা ১৫ মিনিটে টস হওয়ার কথা ছিল। ক্রিকেট আয়ারল্যান্ড টুইট করে জানায় বৃষ্টির জন্য দেরি হচ্ছে টস করতে। আবহাওয়ার পূর্বাভাস বলছে প্রায় দুই ঘণ্টা টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ওভার কমিয়ে খেলা হতে পারে।

এরআগে, সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে পারলেও আয়ারল্যান্ড ব্যাটে নেমে মাত্র ১৬.৩ ওভারের সময় বৃষ্টির কবলে পড়ে। ম্যাচ শেষপর্যন্ত আর মাঠেই গড়ায়।

বিশ্বকাপে যেতে আয়ারল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এই সিরিজ। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারলে সরাসরি বিশ্বকাপে যেতে পারত তারা। বৃষ্টি বাধায় সেই সুযোগ নষ্ট হয়েছে আইরিশদের।

বিষয়:আয়ারল্যান্ড বাংলাদেশ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…