আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। ওয়ানডে সুপার লিগে এটি শেষ সিরিজ টাইগারদের। প্রতিপক্ষ আইরিশরা হলেও খেলা হচ্ছে ইংল্যান্ডে, নিরপেক্ষ ভেন্যুতে।
বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে ইংল্যান্ডের চেমসফোর্ডে ম্যাচ মাঠে গড়াবে। বৃষ্টির পূর্বাভাস আছে, তাই খেলা নিয়ে আছে মেঘের চোখ রাঙানি।
পেস আক্রমণে শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেনকে নিয়ে নেমেছে টাইগার দল। স্পেশালিস্ট স্পিনার বাঁহাতি তাইজুল ইসলামের সঙ্গী থাকছেন দুই স্পিন-অলরাউন্ডার সাকিব ও মিরাজ।
আইরিশদের নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু ব্যালবির্নে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম।







