চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহ’র বিদায়ী ম্যাচে বড় পরাজয় বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৫ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

হায়দরাবাদে বাংলাদেশের জার্সিতে শেষ টি-টুয়েন্টি খেলে ফেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। শেষটা যেমন তিনিও রাঙাতে পারেননি তেমনি তার এপিটাফ লেখার দিনে টিম টাইগার্স বড় পরাজয় দেখেছে। স্বাগতিক ভারতের কাছে ১৩৩ রানে হেরেছে বাংলাদেশ। পাশাপাশি তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে নাজমুল হোসেন শান্ত’র দল।

ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ভারত। সাঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদবের তাণ্ডব চালানো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ২৯৭ রানের হিমালয়সম সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ৭ উইকেট ১৬৪ রানে থামে বাংলাদেশ।

রানের পাহাড় সামনে রেখে ব্যাটে রেখে ব্যাট হাতে ভালো করেছেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। লিটন ২৫ বলে ৪২ রান করেন। এবং ৪২ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন। বাকীদের কেউই নিজেদের মেলে ধরতে পারেননি। বিদায়ী মাহমুদউল্লাহ ৯ বলে ৮ রান করেন। শেষপর্যন্ত ১৬৪ রানে থামে বাংলাদেশ।

ভারতের হয়ে রবি বিষ্ণোই তিনটি এবং মায়াঙ্ক যাদব দুটি উইকেট নেন।

এর আগে ব্যাটে নেমে প্রথম ওভারটা শুধু রয়েসয়ে খেলেছে ভারত। ৭ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিকরা। এরপরই আগ্রাসণ শুরু করেন সাঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদব। বড় সংগ্রহের মিশনে পাওয়ার-প্লে কাজে লাগান দুর্দান্তভাবে। ৮২ রান আসে। তাতে আভাস মিলেছিল রান-বন্যায় ভাসতে চলেছে হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়াম।

টি-টুয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের ম্যাচে বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে ছেড়েছে ভারত। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে ২৯৭ রান। আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২৬০ রান। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ইন্দোরে করেছিল ভারত।

Reneta

অল্পের জন্য বিশ্বের দ্বিতীয় দল হিসেবে তিনশ ছুঁতে পারেনি ভারত। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তিনশ হয়েছে একবারই। গত বছর মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান তুলেছিল নেপাল।

তৃতীয় ওভারের প্রথম বলে তানজিম হাসান সাকিব অভিষেক শর্মাকে ফিরিয়ে দিলেও রানের লাগাম টেনে ধরা যায়নি। উইকেট শিকারের ওভারেও ১২ রান দেন এ পেসার। ৪.২ ওভারে পঞ্চাশে পৌঁছায় ভারত। ৬ ওভারে আশির ঘর পেরোয়। ৪৩ বলে পৌঁছে যায় শতরানে। ৮৪ বলে দুইশ ছোঁয়ার পর তিনশ অনুমেয়ই ছিল। ইনিংসের শেষ ওভারে তানজিমের জোড়া শিকারে তিনশর কাছে গিয়ে থামতে হয় ভারতকে।

সাঞ্জু স্যামসন ৪৭ বলে ১১১ রানে থামেন। মারেন ১১টি চার, ৮টি ছক্কা। সূর্যকুমার যাদব ৩৫ বলে ৭৫ রানের ঝড় তুলে মাহমুদউল্লাহকে উইকেট দেন। রিয়ান পরাগ ১৩ বলে ৩৪, হার্দিক পান্ডিয়া ১৮ বলে ৪৭ রান করেন।

২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ২৭৮ রান তুলেছিল আফগানরা। ২০২৩ সালে সে রেকর্ডটি ভেঙে দিয়ে ৩১৪ রান তুলেছিল নেপাল। অল্পের জন্য সে রেকর্ড ভাঙা হয়নি ভারতের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশবাংলাদেশ-ভারত টি-টুয়েন্টিমিরাজলিড স্পোর্টসহায়দরবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

নকআউটে জাপানকে পেল ব্রাজিল, নেদারল্যান্ডসকে মরক্কো

জুন ২৬, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান

জুন ২৬, ২০২৬

প্রথমবার আইভরি কোস্ট, জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডরও 

জুন ২৬, ২০২৬

৭ পরিবর্তন নিয়ে জর্ডান ম্যাচে নামতে পারে আর্জেন্টিনা

জুন ২৬, ২০২৬

উন্ডাভসহ জার্মানির একাদশে যাদের দেখা যেতে পারে

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT