চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০, সর্বোচ্চ ১৫০০

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ন ০১, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ দুটির জন্য টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ২০০ টাকা, সর্বোচ্চ ১৫০০ টাকা।

২০১৫ সালে ভারত যখন সবশেষ বাংলাদেশ সফরে আসে, তখন মিরপুরে ওয়ানডে সিরিজের ম্যাচে টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল দেড়শ টাকা, আর সর্বোচ্চ ৩ হাজার টাকা।

বাংলাদেশ-ভারত সিরিজের টিকিট কিনতে হবে লাইনে দাঁড়িয়ে, নির্ধারিত বুথ থেকে। একটা সময় ব্যাংকের মাধ্যমে হোম সিরিজের টিকিট বিক্রি করত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি বুথ থেকেও সংগ্রহ করা যেত। পরে সহজডটকম বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়।

সে চুক্তির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। নতুন করে কোনো কোম্পানির সঙ্গে চুক্তি না হওয়ায় বুথের মাধ্যমেই সব টিকিট বিক্রি করা হবে।

তাতে ভোগান্তি বাড়বে। ভারতের বিপক্ষে সিরিজ হলে বাংলাদেশের দর্শকদের বিপুল আগ্রহ থাকে। ৭ বছর পর কোহলি-রোহিতরা আসছেন টাইগার ডেরায়। ফুটবল বিশ্বকাপের ডামোডালের মধ্যেও টিকিটের প্রচুর চাহিদা থাকবে, ধারণা করছেন বিসিবি সংশ্লিষ্টরা।

তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে সন্ধ্যায় বাংলাদেশে আসছে টিম ইন্ডিয়া। ৪ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। ম্যাচের একদিন আগে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হবে টিকিট বিক্রি। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম সংলগ্ন বুথে পাওয়া যাবে টিকিট। আগের দিন সব টিকিট বিক্রি না হলে ম্যাচের দিনও নির্ধারিত কাউন্টার থেকে কেনা যাবে।

Reneta

প্রথম দুই ওয়ানডের টিকিটের মূল্য-
গ্র্যান্ড স্ট্যান্ড: ১৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড: ১০০০ টাকা
ক্লাব হাউস: ৫০০ টাকা
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ৩০০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ২০০ টাকা

Jui  Banner Campaign
ট্যাগ: টিকিটপাপনবাংলাদেশ -ভারত সিরিজবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়, ঢাকা। ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ ছাড়লেন শেখ বশিরউদ্দিন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ট্রেলারেই ‘দ্য কেরালা স্টোরি’র সিক্যুয়েল নিয়ে বিতর্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে: আইনমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আ.লীগ অফিস উন্মুক্ত ঘোষণার কয়েক ঘণ্টা পর আবারও আগুন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT