পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের লক্ষ্য এখন ভারত সিরিজ। দুই টেস্ট ও তিন টি-টুয়েন্টি খেলতে রোববার ভারতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তবাহিনী।
রোববার বাংলাদেশ সময় দুপুর ১টা ৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে শান্তদের বহনকারী ফ্লাইটটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি জানিয়েছে।
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। ২৭ সেপ্টেম্বর কানপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি। সফরে অক্টোবরের প্রথমদিকে টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুদল। তিনটি ভিন্ন ভেন্যুতে গড়াবে ম্যাচগুলো।
৬ অক্টোবর ধর্মশালায় গড়াবে প্রথম টি-টুয়েন্টি। ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয়টি। ১২ অক্টোবর হায়দরাবাদে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি।







