চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত সিরিজ শুরু ৪ ডিসেম্বর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ন ২০, অক্টোবর ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বছরের শেষ মাসে তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত। বৃহস্পতিবার সিরিজের পূর্ণাঙ্গ সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১ ডিসেম্বর বাংলাদেশে পা রাখবে টিম ইন্ডিয়া। এটি ২০১৫ সালের পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আবারও ভারতের বাংলাদেশে আসা।

ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ, মাঠে গড়াবে ৪ ডিসেম্বর। ৫০ ওভারের সব খেলা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট সিরিজ ১৪ ডিসেম্বর থেকে। টেস্ট দুটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশ-ভারত ম্যাচ আমাদের কিছু মহাকাব্যিক প্রতিযোগিতা উপহার দিয়েছে এবং উভয় দেশের ভক্তরা আরেকটি স্মরণীয় সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

‘সূচি নিশ্চিত করতে বিসিবির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে ধন্যবাদ জানাই। আমরা ভারত দলকে বাংলাদেশে স্বাগত জানাতে মুখিয়ে আছি।’

Reneta

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন, ‘আমি ভারতের সঙ্গে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমার শুভেচ্ছা জানাই। ভারত-বাংলাদেশ প্রতিযোগিতা সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। দুই দলের বিপুল ভক্ত অনুরাগী উপভোগ করে।’

‘আমরা জানি বাংলাদেশের সমর্থকরা কতটা আবেগপ্রবণ এবং আমি নিশ্চিত তারা সাদা বল এবং লাল বলের ক্রিকেটে কিছু আনন্দদায়ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঝুঁকিতে থাকায় দুটি টেস্ট ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ এবং উভয় দলই জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা করবে।’

এক নজরে সিরিজের সূচি

ওয়ানডে
৪ ডিসেম্বর: প্রথম ওয়ানডে (মিরপুর)
৭ ডিসেম্বর: দ্বিতীয় ওয়ানডে (মিরপুর)
১০ ডিসেম্বর: তৃতীয় ওয়ানডে (মিরপুর)

টেস্ট
১৪-১৮ ডিসেম্বর: প্রথম টেস্ট (চট্টগ্রাম)
২২-২৬ ডিসেম্বর: দ্বিতীয় টেস্ট (চট্টগ্রাম)

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ-ভারত ওয়ানডেবাংলাদেশ-ভারত টেস্টবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নাটক জমিয়েও ইতালির হার, সুপার এইটে ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: ‘মূলহোতা’ গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন সরকার শপথ না নিতেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বার্লিন থেকে সুখবর, বাংলাদেশি যে ছবি পেল কোটি টাকার অনুদান!

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT