চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফজয়ী তারকাদের ডেকে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৪ পূর্বাহ্ণ ১১, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল ট্রফি ও মেডেল নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ী বাংলাদেশ দলকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল ফুটবলারকে ডেকে সাক্ষাৎ করবেন বলেও তিনি মন্তব্য করেন।

সোমবার বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং শিক্ষার্থী ও গবেষকদের বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধান এ কথা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় অনুষ্ঠানটির আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘১৬’র নিচে যারা, তারা তো ভারতকে ৩-২ গোলে হারিয়েছে। চ্যাম্পিয়ন হয়ে গেছে। আমি তাদেরকে ডাকব। প্রাইজমানি দেবো এবং উৎসাহিত করব।’

সাফজয়ী ফুটবলাররা আজ কাঠমান্ডুর স্থানীয় সময় সুপুর ১২টা ৪০ মিনিটে দেশের পথে রওনা দেবে। বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে তারা ঢাকায় পা রাখবে।

কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে বাংলাদেশ। লক্ষ্য অটুট রেখে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হয়। ম্যাচ টাইব্রেকারে গড়ায়। গোলরক্ষক ইয়ারজান বেগমের দুর্দান্ত পারফরম্যান্সে শ্বাসরুদ্ধকর পেনাল্টি শ্যুটআউটে বাজিমাত করে বাংলাদেশ। আসরে অপরাজিত থেকে শিরোপা জিতে নেয়।

Reneta

টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০তে হারিয়ে শুভ সূচনা পায়। পরের ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারানোর পর ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীফাইনালবাংলাদেশভারতলিড স্পোর্টসশেখ হাসিনাসাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT