আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে হতে চলেছে যুব হকি বিশ্বকাপ। প্রথমবার বিশ্বআসরে অংশ নিতে মঙ্গলবার ভারতে গেছে বাংলাদেশ দল।
২৪ দলের বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে। প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া ও ফ্রান্স। বাংলাদেশ প্রথমবার বৈশ্বিক এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
বিশ্বকাপ শুরুর আগে চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
যুব বিশ্বকাপ হকিতে লড়াকু নৈপুণ্য প্রদর্শনের প্রত্যয় ব্যক্ত করে গেছেন অধিনায়ক মেহরাব হাসান সামিন। বলেছেন, ‘আমরা দেশের জন্য মাঠে নামবো, প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলতে যাচ্ছি, আসরে এমনকিছু করতে চাই যা হবে আমাদের আগামীর অনুপ্রেরণা।’








