চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারতের বিপক্ষে ম্যাচের জন্য আমরা প্রস্তুত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩০ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করছে, প্রস্তুতি ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ২০২৩’-এ শনিবার প্রতিবেশী ভারতের অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ লড়াইয়ের জন্য প্রস্তুত লাল-সবুজের দল। শুক্রবার অনুশীলন পর্ব শেষে ফরোয়ার্ড মোহাম্মদ মানিক নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন।

‘ভুটানের থিম্পুতে এসে আমরা প্রথম ও দ্বিতীয় দিন ভালো অনুশীলন করেছি। আবহাওয়ার সাথে আমরা মানিয়ে নিতে পেরেছি। আমাদের কাল ম্যাচ আছে এবং আমরা ম্যাচ নিয়ে বেশ প্রস্তুত। আমাদের জন্য দোয়া করবেন।’

ভুটানে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় আসরটি আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে পর্দা নামবে ১০ সেপ্টেম্বর। চাংলিমিথাম স্টেডিয়ামে বেলা তিনটায় আসরের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

Banglabid

থিম্পুতে অবস্থানরত বাংলাদেশের ফুটবলাররা প্রায় দেড় ঘন্টা অনুশীলন করেন। অনুশীলন শেষে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেন, ‘আমরা দুই দিন যাবত ভুটানে অবস্থান করছি। গতকাল এবং আজ আমরা অনুশীলন করেছি। গতকালে এখানকার আবহাওয়াতে বেশ কষ্ট হলেও আজ আমরা পরিবেশের সাথে মিশে গেছি। আগামীকাল ভারতের সাথে আমাদের ম্যাচ। দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমরা আপনাদের একটি ভালো ম্যাচ উপহার দিতে পারি।’

বাফুফে থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের সবাই নিরাপদে ও সুস্থ আছে। ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শীব নাথ রায় ও বাংলাদেশ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা অনুশীলন শেষে বাংলাদেশ দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুলবাংলাদেশভারতভুটানমানিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাঠক সংবাদ পাচ্ছে এআই সারাংশে, সাইটে কমছে ক্লিক: গুগলের বিরুদ্ধে অভিযোগ

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT