চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের সুখী দেশের তালিকায় শেষের দিকে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪’-এ বিশ্বের সুখী দেশের তালিকায় ১০০ মধ্যে নেই বাংলাদেশের নাম। ২০২৪ সালের তালিকায় ১৪৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৯তম। ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১১৮তম।

মার্কিন বাজার গবেষণা সংস্থা গ্যালাপের ডেটার উপর ভিত্তি করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে এ তালিকা প্রস্তুত ও প্রকাশিত হয়েছে।

১৪৩টি দেশের তালিকায় ৭ দশমিক ৭ স্কোরসহ ফিনল্যান্ড সুখী দেশের শীর্ষস্থানে রয়েছে। এর পরে ডেনমার্ক, আইসল্যান্ড এবং সুইডেন সুখী দেশের তালকায় শীর্ষে আছে। অন্যদিকে আফগানিস্তান এবং লেবানন যথাক্রমে ১ দশমিক ৭ এবং ২ দশমিক স্কোরসহ সর্বনিম্নে রয়েছে।

বর্তমান তালিকায় বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর অবস্থান ভারত ১২৬তম, পাকিস্তান ১০৮তম, নেপাল ৯৩তম, মিয়ানমার ১১৮তম এবং শ্রীলঙ্কা ১২৮তম। এ হিসেবে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে নিম্নে অবস্থান বাংলাদেশের।

এবারের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এশিয়া মহাদেশের মধ্যে ১৩তম অবস্থান নিয়ে শীর্ষ অবস্থানে আছে কুয়েত। তবে এবার এই তালিকায় শীর্ষ ২০ অবস্থানে থাকতে পারেনি যুক্তরাষ্ট্র এবং জার্মানি। যুক্তরাষ্ট্রের অবস্থান ২৩ ও জার্মানির অবস্থান ২৪ তম। অন্যদিকে, রাশিয়ার অবস্থান ৭২ তম এবং ইউক্রেনের অবস্থান ১০৬ তম।

বিশ্বের সুখী দেশের তালিকা তৈরি করা হয় ৬টি সূচকের উপর ভিত্তি করে:

Reneta

১। মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি),
২। সামাজিক সহায়তা,
৩। আয়ু,
৪। স্বাধীনতা,
৫। বদান্যতা,
৬। দুর্নীতি নিয়ে মনোভাব।

২০১২ সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোকে সমর্থন করার জন্য বার্ষিক বিশ্ব সুখ প্রতিবেদন চালু করা হয়। প্রতিবেদনটি জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক প্রতিবছর প্রকাশ করে থাকে। বিশ্বের ১৪৩টি দেশে সমীক্ষা চালিয়ে তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি করা হয়। ১৪৩টি দেশের মানুষকে তাদের জীবনকে শূন্য থেকে ১০ পর্যন্ত মূল্যায়ন করতে বলা হয়েছে। যেখানে ১০ তাদের সম্ভাব্য সেরা জীবনকে ইঙ্গিত করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তালিকানেই বাংলাদেশবিশ্ব সুখী দেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT