চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবাকে না জানিয়ে হৃদয়ের জন্য ঝুঁকি নিয়ে জমি বন্ধক রেখেছিলেন মা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ২৬, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করে, মাঠে খেলা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ দলে যে খেলোয়াড়রা রয়েছেন, তাদের উঠে আসার পেছনে নানা গল্প আছে চড়াই-উতরাইয়ের। সেসব পেরিয়ে সাফল্যের পর্যায়ে আসা। খেলোয়াড়দের বাবা-মায়ের ত্যাগ-উৎসর্গও থাকে সীমাহীন। তেমন এক গল্প শোনালেন টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া টিম টাইগার্সের টপঅর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের সঙ্গে থাকা কোচ এবং খেলোয়াড়রা জানাচ্ছেন ভাবনা। রোববার বোর্ড প্রকাশিত ভিডিওতে কথা বলেছেন ২৩ বর্ষী হৃদয়।

বগুড়ায় বেড়ে ওঠা তারকা ব্যাটার সংগ্রাম নিয়ে জানালেন, ‘মা সবসময় আমাকে সমর্থন করে গেছে। বাবার সমর্থনও ছিল। আমার পরিবারের কেউ তেমন খেলাধুলা বুঝত না। বাবা সরকারী চাকুরিজীবী হওয়ায় উনি খেলাধুলা নিয়ে সমর্থন দিত না, পড়াশোনা করানোর দিকে তার বেশি ঝোঁক ছিল। আমার দিক থেকে নিজের ইচ্ছা, পছন্দ, ভালোবাসা থেকে যতটুকু পেরেছি চেষ্টা করেছি।’

Banglabid

‘আমার মা আমার জন্য যে ঝুঁকিটা নিছে, সেটা অনেক বড় ঝুঁকি। একজনের স্ত্রী তার স্বামীকে না বলে যদি জমিই রেখে দেয়, সেটা তো তার জন্য অনেক বড় একটা ঝুঁকি। আমার বাবা জানত না, তখন আমার মা আমার জন্য যে কাজটা করেছে সেটা প্রায় সাত-আট মাস পর আমার বাবা জানতে পারছে। জানার পর বিষয়টি তখন খারাপ লাগারই মতো।’

‘খুব কম মানুষ পারে এই ঝুঁকিগুলো নিতে। আমার মা তখন হয়তো চিন্তা করছে এমন পরিস্থিতিতে যদি পড়া লাগে, সেটার সমাধান তিনি করতে পারবেন। এই বিষয়গুলোই আমাকে অনেক সাহস দেয়। যখন আমার মা এভাবে পেছন থেকে আমাকে ধাক্কা দিচ্ছে তখন আমি চিন্তা করেছি, ঠিক আছে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এটাই আমার জীবনের সর্বোচ্চ লক্ষ্য।’

টিম টাইগার্স এখন বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ হেরেছে। বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি হিসেবে সামনে যুক্তরাষ্ট্রকেই পাচ্ছে নাজমুল হোসেন শান্ত বাহিনী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ২৪বিসিবিমার্কিন যুক্তরাষ্ট্রলিড স্পোর্টসহৃদয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইপিএল ফাইনালে দলের পাশে থাকতে চেন্নাইয়ের পথে শাহরুখ

পরবর্তী

‘জংলি’ ছবির সবগুলো গান করছেন প্রিন্স মাহমুদ

পরবর্তী
Three men sitting on a sofa in a cafe, smiling and relaxed. Channel i News - চ্যানেল আই নিউজ

'জংলি' ছবির সবগুলো গান করছেন প্রিন্স মাহমুদ

অভিনেতা ও নির্মাতার সঙ্গে আমির পুত্রের প্রথম সিনেমার প্রিমিয়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

জুনে মুক্তি পাচ্ছে আমির পুত্রের প্রথম সিনেমা

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT