বাংলাদেশ

নেপালে বাংলাদেশি নাগরিকদের জরুরি নির্দেশনা দিলো দূতাবাস

বাড়ির সামনে সুন্দর ফুলের বাগান ও আধুনিক বাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি আধুনিক বাড়ির সামনে রঙিন ফুলের বাগান ও বিশাল বারান্দা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নেপালে চলমান দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা। দেশটির চরম বিপর্যয় অবস্থায় নেপালে বর্তমানে বসবাসকারী অথবা আটকে পড়া সকল বাংলাদেশি নাগরিককে বাইরে না গিয়ে নিজ নিজ স্থান/হোটেলে অবস্থান করার জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

সেই সাথে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ভ্রমণ ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিককে আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নেপালে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

জরুরি পরিস্থিতিতে যোগাযোগের নাম্বার: মিঃ সাদেক +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯, মিসেস সারদা: +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১

বিষয়:বাংলাদেশি নাগরিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…